Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন তারকা ক্রিকেটারের এনওসি নিয়ে যা বললেন সালাউদ্দিন

March 16, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন দশম আসরে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। তবে তাদের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) ওপর।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর, যা চলবে ১৮ মে পর্যন্ত। তবে একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে লিটন-নাহিদ-রিশাদের পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখনও পর্যন্ত এনওসির জন্য কোনো আবেদন করেননি এই তিন ক্রিকেটার। এনওসি ছাড়া তারা পিএসএলে খেলতে পারবেন না। টাইগার কোচ সালাউদ্দিন চান, ক্রিকেটাররা সুযোগ পাক। বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, পিএসএলে খেলার সুযোগ পাওয়া দেশের ক্রিকেটের জন্যই ভালো হবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের সুযোগ আছে, এবং সুযোগ দেওয়া দেশের ক্রিকেটের জন্য লাভজনক হবে। আফগানিস্তানের ক্রিকেটাররা তো নিয়মিত বাইরে খেলে। এভাবে খেলার সুযোগ পেলে একজন খেলোয়াড় হিসেবে তাদের উন্নতি হবে, অভিজ্ঞতা বাড়বে।’

সিনিয়র ক্রিকেটারদের ক্রিকেট নিয়ে ভাবনা কেমন-এই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের স্টাইল ভিন্ন। সাকিবকে দেখে মনে হতে পারে, সে ক্রিকেট নিয়ে কম ভাবে। কিন্তু আমি জানি, সে কতটুকু ভাবে। মুশফিক, মমিনুলরাও অনেক পরিশ্রম করে।’

পিএসএলে নাহিদ রানাকে পেশোয়ার জালমি দলে নিয়েছে। লিটন দাস খেলবেন করাচি কিংসে। রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে। তবে এনওসি জটিলতার কারণে তাদের পিএসএলে খেলা এখনো নিশ্চিত নয়। আগামী কিছুদিনের মধ্যেই বিসিবির সিদ্ধান্ত জানা যাবে।

Previous Post

দল পেলেও নাহিদ, লিটন ও রিশাদের এনওসি নিয়ে অনিশ্চয়তা

Next Post

মাহমুদউল্লাহদের বিদায় নিয়ে আক্ষেপ মিরাজের

Related Posts

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

7
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
Next Post
মাহমুদউল্লাহদের বিদায় নিয়ে আক্ষেপ মিরাজের

মাহমুদউল্লাহদের বিদায় নিয়ে আক্ষেপ মিরাজের

Discussion about this post

সর্বশেষ..

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
7

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD