Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মাহমুদউল্লাহকে নিয়ে স্ত্রী মিষ্টির আবেগঘন পোস্ট

March 13, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাহমুদউল্লাহকে নিয়ে স্ত্রী মিষ্টির আবেগঘন পোস্ট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নেওয়া এই ক্রিকেটার এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বললেন। এর মাধ্যমে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ।

অবসরের ঘোষণা আসার পর থেকেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টিও আবেগঘন পোস্ট দিয়ে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সবকিছুরই শেষ আছে, তবে আমাদের জন্য এটা বিশ্বাস করা কঠিন যে তোমাকে আর লাল-সবুজ জার্সিতে দেখতে পারব না। ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত অনেক স্মৃতি আছে লালন করার মতো! বিশ্বকাপের সেঞ্চুরির পর তোমার উদযাপন ছিল আমার জন্য সেরা সারপ্রাইজ গিফট।’

তিনি আরও বলেন, ‘তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক এবং সবসময় একই থাকবে। আমি গর্বিত যে তোমাকে আমার বলতে পারছি, যে কিনা দেশকে সার্ভ করেছে অনেক নিবেদন, সততা এবং ভালোবাসা দিয়ে। তোমার লিগ্যাসি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।’

মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্তের নায়ক। ২০১৫ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে তিনি দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি গড়েন। এছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন।

তার ক্যারিয়ারে ছিল উত্থান-পতনের গল্প। কখনো দলের অন্যতম ভরসা, কখনো একাদশের বাইরে থাকার কষ্ট-সবই তিনি সামলেছেন পরিপক্বতার সঙ্গে। তার নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটেও অনেক দারুণ মুহূর্ত উপহার পেয়েছে।

মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি ৫০টি টেস্টে ২৯১৪ রান করেছেন, যেখানে ৫টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি রয়েছে। ওয়ানডেতে তার সংগ্রহ ২৩৯ ম্যাচে ৪৯৬৯ রান, ৩টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি। আর টি-টোয়েন্টিতে তিনি ১৪১ ম্যাচে করেছেন ২১২২ রান। তিন ফরম্যাট মিলিয়ে বল হাতে নিয়েছেন ১৬৭ উইকেট।

Related Posts

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD