Monday, April 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাইমের ব্যাটিং তাণ্ডবে প্রাইম ব্যাংকের রেকর্ড, ১৭৩ রানের বড় জয়

March 9, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নাইমের ব্যাটিং তাণ্ডবে প্রাইম ব্যাংকের রেকর্ড, ১৭৩ রানের বড় জয়
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

নাইম শেখের বিধ্বংসী ব্যাটিং ও সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হক রিপনের অনবদ্য ব্যাটিংয়ে ৪২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর।

জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২৪৯ রানেই গুটিয়ে যায়, যদিও আইচ মোল্লা ৯৬ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন। শেষ পর্যন্ত ১৭৩ রানের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেন। পাওয়ার প্লেতেই তারা তোলে ৭৬ রান, কোনো উইকেট না হারিয়ে। এরপর ১৩.২ ওভারে দলীয় ১০০ পূর্ণ হলে সাব্বির হাফ-সেঞ্চুরি করেন এবং ১৮.২ ওভারে ৭৩ রান করে আউট হন।  ১৭৬ রান করেন নাইম।

নাইম একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৮২ বলে সেঞ্চুরি ও ১০৬ বলে দেড়শ রান স্পর্শ করেন। তবে ১৭৬ রানে থামতে হয় তাকে, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শেষদিকে মামুন ২২ বলে ৪০ ও সাজ্জাদুল হক ৩৭ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৪২২ রানে পৌঁছে দেন।

৪২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। পাওয়ার প্লেতে ৭৬ রান তুললেও তারা হারিয়ে ফেলে দুই ওপেনারকে। পরে মাহফিজুল ইসলাম রবিনও ৩৮ বলে ২৯ রান করে ফিরে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

অধিনায়ক মাইশুকুর রহমান ৩৪ ও অলক কাপালি ৩০ রান করেন, তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। একমাত্র ব্যতিক্রম ছিলেন আইচ মোল্লা, যিনি একাই লড়াই চালিয়ে যান। ৯৬ রানের ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩টি, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন, ফলে ২৪৯ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন।

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর
৪২২/৮ – প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়ন (২০২৪)
৩৯৩/৪ – আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর (২০১৮)
৩৮৮/৫ – প্রাইম ব্যাংক বনাম শাইনপুকুর (২০২২)
৩৮৬/১০ – বাংলাদেশ ‘এ’ বনাম আয়ারল্যান্ড ‘এ’ (২০১৮)
৩৮০/১০ – প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়ন (২০২৩)

 

Previous Post

তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে মোহামেডানের দাপুটে জয়

Next Post

আল আমিনের সেঞ্চুরি ম্লান করে জিতল আবাহনী

Related Posts

বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ পিসিবির
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, দলে দুই চমক

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফরম্যাট বদলালেও আত্মবিশ্বাসে অটল লিটন দাস

9
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

হাম প্রতিরোধে মাঠে নামলেন ক্রিকেটাররা

8
Next Post
আল আমিনের সেঞ্চুরি ম্লান করে জিতল আবাহনী

আল আমিনের সেঞ্চুরি ম্লান করে জিতল আবাহনী

Discussion about this post

সর্বশেষ..

বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ পিসিবির

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, দলে দুই চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে নতুন সম্ভাবনার আলো নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

ফরম্যাট বদলালেও আত্মবিশ্বাসে অটল লিটন দাস

by cricbdadmin
0
9

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন লিটন দাস, আর প্রতিটি ফরম্যাটেই তার ব্যাটিং পজিশনে দেখা যাচ্ছে ভিন্নতা। ওয়ানডেতে তাকে...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

হাম প্রতিরোধে মাঠে নামলেন ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

বাংলাদেশে হাম ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে অভিভাবক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই সংক্রামক রোগে...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ ভাবনায় দল গড়া, লিটনের কৌশলে নতুন বাংলাদেশ

by cricbdadmin
0
3

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বদলে গেছে নেতৃত্ব-এই ফরম্যাটে নতুন করে...

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

by cricbdadmin
0
2

মধ্যবিত্ত জীবনের অনিশ্চয়তা আর সংগ্রামের ভেতর থেকেই উঠে আসা এক তরুণ ক্রিকেটারের গল্প যেন নতুন করে আলোচনায়। রিপন মন্ডল নিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD