Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গাজী গ্রুপকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা লিজেন্ডসের

March 4, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
গাজী গ্রুপকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা লিজেন্ডসের
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে হেসে-খেলে জয়! ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচেই অনায়াসে জয়ের মুখ দেখল লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ মঙ্গলবার তারা ১০ উইকেটের বড় ব্যবধানে হারাল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।

বিকেএসপি ৩ নম্বর গ্রাউন্ডে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক আকবর আলি প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। তার ওই সিদ্ধান্ত যৌক্তিক করে তুলেন বোলাররা। তাদের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা। ৩৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট তারা। ৪ উইকেট নেন লিজেন্ডস পেসার শরিফুল ইসলাম। এরপর জবাব দিতে নেমে ১৩.৫ ওভারে বিনা উইকেটে জয়ের বন্দরে পা রাখে আকবর আলির রূপগঞ্জ।

ঝড়ো ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৫ রান। সাইফ হাসান ৩৮ বলে করেন ২৭ রান।

সামনে ছিল একেবারে মামুলি একটা চ্যালেঞ্জ। সেটা টপকে যেতে নেমে সময় বেশি নেননি লিজেন্ডসের দুই ওপেনার সাইফ ও তানজিদ তামিম। দ্রুত রান তুলে গেছেন দুজন। এরমধ্যে বেশি সাবলীল ছিলেন তামিম। মাত্র ৩২ বলে তুলে নেন ফিফটি। এরপর দলকে জিতিয়ে ছাড়েন মাঠ। আর বুঝিয়ে দেন এবার ট্রফি জিততেই লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ।

চলতি লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই বোলাররা দেখালেন দাপট। সকালে বল হাতে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ তছনছ করে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। সবচেয়ে বেশি সফল জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। তার বোলিং ফিগারটা ছিল এরকম ১০-৩-১৪-৪! বিস্ময়কর বোলিং ফিগার। আরেক পেসার তানজিম সাকিব ২৫ রানে নেন ১ উইকেট। তানভীর ইসলাম ১০ ওভারে ২৩ রানে তুলেন ৩ উইকেট।

এক পর্যায়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪ রান তুলতেই হারায় ৬ উইকেট। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা। এরপর তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিক কিছুটা সময় লড়াই করেন। তাদের জুটিতে ৫০ পেরোয় গাজী গ্রুপ। তোফায়েলকে (২৪) বোল্ড আউট করে জুটি ভাঙেন তানভীর। এরপর ওয়াসিকেও (১৮) ফেরান তিনি। শেষে আব্দুল গাফফার সাকলায়েন (২৬) দৃঢ়তা দেখালে পুঁজি বেশি হয়নি।

এদিন প্রতিপক্ষের অধিনায়ক এনামুল হক বিজয়কে শুন্য রানে ফিরিয়ে মিশন শুরু করেন শরিফুল। এরপর বোলিং তোপে চোখে শর্ষে ফুল দেখতে থাকে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। ৬৫ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে গাজী ক্রিকেটার্স ভয়াবহ চাপে পড়ে। আব্দুল গাফফার সাকলাইনের ৫০ বলে খেলা ইনিংস সর্বোচ্চ ২৬ রানের ইনিংসে কিছুটা সম্মান বাঁচান দলটির। তবে শেষ হাসি লিজেন্ডসদের।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে মনে রাখার মতো এক জয়ে মাঠ ছাড়ল আজ আকবর আলির দল।

সংক্ষিপ্ত স্কোর-

গাজী গ্রুপ ক্রিকেটার্স : ৩৮.৫ ওভারে ৯৩/১০( তোফায়েল ২৪, ওয়াসি ১৮, গাফ্ফার ২৬; শরীফুল ইসলাম ৪/১৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৩.৫ ওভারে ৯৭/০ (তামিম ৬৫*, সাইফ ২৭*)
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শরীফুল ইসলাম

Previous Post

লিজেন্ডসদের বোলিং তোপে ৯৩ রানে অলআউট গাজী গ্রুপ

Next Post

ধানমন্ডির জয়যাত্রা সোহানের ব্যাটে, বড় জয় শাইনপুকুরের

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

1
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
ধানমন্ডির জয়যাত্রা সোহানের ব্যাটে, বড় জয় শাইনপুকুরের

ধানমন্ডির জয়যাত্রা সোহানের ব্যাটে, বড় জয় শাইনপুকুরের

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
1

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD