Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সুখবর

March 3, 2025
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য দারুণ এক সুখবর দিয়েছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিশেষ করে টেস্ট ক্রিকেটারদের আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সোমবার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, ‘বেশ কিছুদিন আগে পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল। এবার আমরা কিছুটা বৃদ্ধি করেছি, বিশেষ করে টেস্ট ক্রিকেটারদের ক্ষেত্রে। যারা শুধু টেস্ট খেলে, তাদের জন্য একটা নিরাপদ ব্যবস্থা রাখার চেষ্টা করেছি, যেন তারা শুধুমাত্র অর্থের কারণে অন্য ফরম্যাটে যাওয়ার প্রবণতা না দেখায়।’

বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে টেস্ট ক্রিকেটারদের আয়ের সুযোগ তুলনামূলকভাবে কম। ফলে অনেক ক্রিকেটার ওয়ানডে বা টি-টোয়েন্টির দিকে বেশি মনোযোগ দেন। বিসিবি এবার সেই সমস্যা দূর করতে টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় দলের ম্যাচ ফি সবশেষ ২০২০ সালে বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে ক্রিকেটাররা প্রতিটি ম্যাচে যে পরিমাণ অর্থ পান: টেস্ট: ৬ লাখ টাকা, ওয়ানডে: ৩ লাখ টাকা ও টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা।

গত বছর বোর্ড ম্যাচ ফি বাড়িয়ে টেস্টে ৮ লাখ, ওয়ানডেতে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ৩ লাখ টাকা করার প্রস্তাব করেছিল। তবে সেটি অনুমোদন না হওয়ায় পরিবর্তে পারফরম্যান্স বোনাস চালু করা হয়েছিল। এবার সেই প্রস্তাব আবারও আলোচনায় এসেছে এবং ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন চুক্তিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না, সেই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দেননি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তবে তিনি জানিয়েছেন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা সত্ত্বেও প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজ নিয়ে সন্তুষ্ট বিসিবি। তাই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাদের দায়িত্বে রাখার পরিকল্পনা রয়েছে।

স্পিন কোচ মুশতাক আহমেদের দায়িত্বে থাকা নিশ্চিত হয়েছে। তবে সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমাদের প্রধান কোচ ও সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট। তাদের সঙ্গে আমরা আবার আলোচনা করব। যদি বনিবনা না হয়, তাহলে বিকল্প চিন্তা করতে হবে। তবে আমরা আশা করছি, সন্তোষজনক আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছাতে পারব।’

Previous Post

তারকাদের ব্যর্থতায় মোহামেডান-আবাহনী হার, শামীমের ব্যাটে চমক

Next Post

লিজেন্ডসদের বোলিং তোপে ৯৩ রানে অলআউট গাজী গ্রুপ

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

7
হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
Next Post
লিজেন্ডসদের বোলিং তোপে ৯৩ রানে অলআউট গাজী গ্রুপ

লিজেন্ডসদের বোলিং তোপে ৯৩ রানে অলআউট গাজী গ্রুপ

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ...

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD