Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রোটিয়াদের রান উৎসবে বাংলাদেশ দিশেহারা

October 30, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রোটিয়াদের রান উৎসবে বাংলাদেশ দিশেহারা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ভেন্যু পাল্টায় বাংলাদেশের খেলা যেন পাল্টায় না। ঢাকার পর চট্টগ্রামেও সেই একই দৃশ্য। যে উইকেটে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা রান তুলেছে অনায়াসে, সেখানেই কীনা সংগ্রাম করে যাচ্ছে এখন বাংলাদেশ দল।

দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসে করা ৫৭৭ রানের জবাবে নেমে বাংলাদেশ ৩৮ রানেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। আলোকস্বল্পতায় খেলা বন্ধ না হলে বিপদ আরও বাড়তে পারতো। প্রোটিয়াদের চেয়ে এখনও বাংলাদেশ পিছিয়ে ৫৩৭ রানে।

ম্যাচে মুমিনুল হক ৬ ও শান্ত ৪ রান নিয়ে অপরাজিত। বৃহস্পতিবার তৃতীয় দিনে ঘুরে দাঁড়াতে তাদের ব্যাটে চাই বড় সংগ্রহ।

এদিন বাংলাদেশের ব্যাটাররা উইকেটে আসা-যাওয়ার দায়টুকু যেন সারলেন। সাদমান ইসলাম ০, জাকির হাসান ২, মাহমুদুল হাসান জয় ২ ও হাসান মাহমুদ ৩ রান করে আউট। ২টি উইকেট তুলেন কাগিসো রাবাদা। ১টি করে উইকেট নেন ড্যান পিটারসেন ও কেশভ মহারাজ।

ব্যাটিং স্বর্গেও অসহায় বাংলাদেশের ব্যাটাররা। অথচ এর আগেই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচের প্রথম দুই দিনে ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৫৭৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ ওভারের বাংলাদেশ হারাল ৪ উইকেট।

দিনের শেষ দুই ওভারে মুমিনুল ও শান্ত কিছুটা দেখে গেলে শেষ করেন। ঢাকা টেস্টে হারায় বিপাকে বাংলাদেশ। সিরিজ হার বাঁচাতে এখানে জয় চাই তাদের।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৪.২ ওভারে ৫৭৫/৬ ডিক্লে. (ডি জর্জি ১৭৭, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, রিকেলটন ১২, ভেরেইনা ০, মুল্ডার ১০৩*, মুথুসামি ৭০*; হাসান ২৩-১-৮৩-০, নাহিদ ২৪-২-৮৩-১, তাইজুল ৫২.২-৫-১৯৬-৫, মিরাজ ৩৯-২-১৭১-০, মুমিনুল ৪-০-১৫-০, জয় ২-০-১৪-০)

বাংলাদেশ ১ম ইনিংস: ৯ ওভারে ৩৮/৪ (সাদমান ০, জয় ১০, জাকির ২, মুমিনুল ৬*, হাসান ৩, শান্ত ৪; রাবাদা ৩-০-৮-২, প‍্যাটারসন ৩-০-১৫-১, মহারাজ ২-১-৪-১, মার্করাম ১-০-২-০)

Previous Post

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হতাশ করা একদিন

Next Post

দুঃস্বপ্নের সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

1
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

5
প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

7
Next Post
দুঃস্বপ্নের সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দুঃস্বপ্নের সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
1

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
6

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD