টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ৩০ জনের এই দলে তেমন কোন চমক নেই। তবে ব্যাটসম্যান নাঈম ইসলাম এই দলে জায়গা পাননি। জাতীয় দলের সব ক্রিকেটারকে রেখেই নির্বাচকরা বৃহস্পতিবার এই দল ঘোষণা করেছেন। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভাল পারফরমেন্স করা ক্রিকেটাররাও রয়েছেন ৩০ জনের এই দলে।
প্রাথমিক দল
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ আল-আমিন, মমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন, জুনায়েদ সিদ্দিকী, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, আলাউদ্দিন বাবু, শুভাশিস রায়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও ফরহাদ রেজা।



