ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর দলে ফিরলেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারও সুযোগ পেলেন প্রথম দুই ওয়ানডের দলে।
বিশ্বকাপের আগে এই সিরিজে বিশ্রাম পেলেন অধিনায়ক সাকিব আল হাসানকে। তার জায়গায় কিউইদের বিপক্ষে দলের নেতৃত্ব দেবেন ওয়ানডের সহ-অধিনায়ক লিটন কুমার দাস।
সাকিব ছাড়াও নিউজিল্যান্ড সিরিজের দলে নেই মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। আগামী মাসে বিশ্বকাপ, তাই তাদের বিশ্রামে রাখা হয়েছে!
এ অবস্থায় বিশ্বকাপের দরজা খুললো অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদের।
২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ!



