Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরাদের পুরস্কার প্রদান

January 12, 2014
in নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরাদের পুরস্কার প্রদান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শনিবার বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত বিএসপিএ-ওয়ালটন বর্ষসেরা পুরস্কার ২০১১-১২ প্রদান করা হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে ড. শিরিন শারমিন চৌধুরী ১৮ জন ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেন। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসান উল্লাহ খান রানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তফা মামুন। পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং আইসিসির বর্তমান সহ সভাপতি আ হ ম মোস্তাফা কামাল এমপি এবং ক্রিকেট সংগঠক রিয়াজ উদ্দিন আল মামুন। ২০১২ সালের বর্ষসেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন লুৎফর রহমান বাদল। ভিডিও বার্তার মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক বলেন, ‘এক সময় নিজে খেলতাম। খেলা ছাড়ার পর ক্রিকেট প্রেমের সঙ্গে জড়ালাম সংগঠক হিসেবে। যে কোন কিছুতে সাফল্য অর্জন করাটা আমার জেদ। তাই প্রতিবার দল গড়ার সময় একটাই চিন্তা থাকত সেরা খেলোয়াড়দের নিয়ে সেরা দল গড়ব। বিভিন্নমুখী বাধার কারণে সেটা সব সময় সম্ভব হয়নি। তবে সৎকর্ম, সৎচিন্তা, জেদ এবং মহান আল্লাহ তালার অসীম দয়ায় প্রিমিয়ার ক্রিকেটে আমার পরিচালনায় তিনটি ভিন্নভিন্ন দল তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ঘরোয়া ক্রিকেটে এটি প্রথম নজির। আমার সেই কৃতিত্বকে  ক্রীড়া লেখক সমিতি আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়ে আমাকে পুরুস্কৃত করছে-সেজন্য আরেকবার ধন্যবাদ।’ লুৎফর রহমান বাদলের পক্ষে পুরস্কারটি গ্রহন করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

বর্ষসেরা পুরস্কার ২০১১
এসএ মহসিন ট্রফি (বর্ষসেরা ক্রীড়াবিদ) সিদ্দিকুর রহমান (গলফ), মামুনুল ইসলাম (ফুটবল), সাকিব আল হাসান (ক্রিকেট), সালমা খাতুন (মহিলা ক্রিকেট), সাইক সিজার (জিমন্যাস্টিক), আ হ ম মোস্তাফা কামাল (সংগঠক), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পৃষ্ঠপোষক), বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ (দাবা) ফাহাদ রহমান, বিশেষ সম্মাননা (অ্যাথলেট) সাইদুর রব।
বর্ষসেরা পুরস্কার ২০১২
এসএ মহসিন ট্রফি (বর্ষসেরা ক্রীড়াবিদ) তামিম ইকবাল (ক্রিকেট), মামুনুর রহমান চয়ন (হকি), মুশফিকুর রহিম (ক্রিকেট), এনামুল হোসেন রাজীব (দাবা), মাহবুব হারুন (কোচ হকি), সোহাগ গাজী (বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ, ক্রিকেট), লুৎফর রহমান বাদল (সংগঠক), ওয়ালটন (পৃষ্ঠপোষক), রিয়াজ উদ্দিন আল মামুন (বিশেষ সম্মাননা)।

 

samiti

Related Posts

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

নাইন্টি লিগে দল পেলেন সাকিব-রিয়াদসহ আরও যারা

0
বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD