Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শঙ্কা কাটল, নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

January 12, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শঙ্কা কাটল, নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এই জানুয়ারিতে নির্ধারিত সময়সূচিতেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার দুবাইতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান জয়ন্ত ধর্মদাসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে এ সফরের নিশ্চয়তা দেন। দেশের সহিংস রাজনৈতিক অবস্থায়  অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন- যথা সময়ে লঙ্কানরা আসবে তো? কারণ তারপরই তো হওয়ার কথা এশিয়া কাপ ও বিশ্বকাপ টি-টুয়েন্টি।
বৃহস্পতিবার দুবাইতে বসে আইসিসি বোর্ড সভাপতিদের সভা। তাতে আলাদা করে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলেন ধর্মদাসা ও নাজমুল। ওই বৈঠক শেষেই নীতিগতভাবে বাংলাদেশ সফরের নিশ্চয়তা দেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান। সভা শেষে এক বিবৃতিতে ধর্মাদাসা জানান,-‘আইসিসির ক্যালেন্ডারের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে। কাজেই বাংলাদেশে আসন্ন সফরে আমরা যাব না, এমন কথা এই মুহূর্তে আমরা বলছি না। সফর যথাসময়ে, যথারীতি চলবে।’
তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল ১৩ জানুয়ারি ঢাকা আসবে। তারা দু’জন নিরাপত্তা পরিস্থিতি ও ব্যবস্থা পর্যবেক্ষণ করে যে প্রতিবেদন দেবেন, তারপরই ১৫ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
২৪ জানুয়ারি ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে তাদের দুটি টেস্ট, দুটি টি-টুয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলার সূচি রয়েছে। প্রথম টেস্ট শুরু ২৭ জানুয়ারি।

Related Posts

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

নাইন্টি লিগে দল পেলেন সাকিব-রিয়াদসহ আরও যারা

0
বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD