Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের সাত ক্রিকেটার

November 5, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পিএসএলের ড্রাফটে বাংলাদেশের সাত ক্রিকেটার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর বসবে আগামী বছর। তার আগে এ টুর্নামেন্টের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও ইবাদত হোসেনরা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো পিএসএল ড্রাফটের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। দলগুলোর খেলোয়াড় বেছে নেওয়ার ড্রাফট অনুষ্ঠানটির সম্ভাব্য তারিখ ১৮ নভেম্বর।

২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের ষষ্ঠ আসর। ছয় দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি খেলতে ড্রাফটে নাম দিয়েছেন ২১৪ জন বিদেশি ক্রিকেটার। তবে নাম নিবন্ধনের সুযোগ চলমান থাকায় ড্রাফটে চূড়ান্ত খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সামা স্পোর্টস।

বাংলাদেশ অধিনায়ক সাকিবের নাম আছে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে। টি-টোয়েন্টির বর্তমান শীর্ষ অলরাউন্ডারের সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের ডেভিড ম্যালান ও রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথরা।

ডায়মন্ড ক্যাটাগরিতে আছে ৭৬ ক্রিকেটার, বাংলাদেশের ছয়জন। তাঁরা হচ্ছেন তামিম, মাহমুদ উল্লাহ, লিটন, তাসকিন, এবাদত ও মেহেদী। কোন দল কোন ক্যাটাগরির কতজন ক্রিকেটার নিতে পারবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

পিএসএল অষ্টম আসরের ড্রাফট তালিকায় অন্যদের মধ্যে আছেন জেসন রয়, ক্রেইগ ওভারটন, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সিকান্দার রাজা, ধনঞ্জয়া ডি সিলভা, ক্রেগ আরভিনরা।

Related Posts

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র
বিশেষ প্রতিবেদন

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র

0
জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে সোবহানা-জ্যোতির বড় লাফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD