Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

সাকিব-আফিফ পেলেন সুখবর

September 7, 2022
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব-আফিফ পেলেন সুখবর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃস্বপ্নের মতো শেষ হয়েছে মিশন। এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে সবার আগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে যে দুই ম্যাচ খেলেছে সেখানে সাফল্য পেয়েছেন অনেকেই। তার পথ ধরে আইসিসি টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের।

আফিফ হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন সুখবর। আবার বোলারদের তালিকায় অনেক বড় উন্নতি হয়েছে তাসকিন আহমেদের।

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আফিফ। ২২ বলে ২ ছক্কা ও চারটি চার এই ইনিংস সাজান তিনি। র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন আফিফ। গত সপ্তাহের হালনাগাদে ৫৭ নম্বরে ছিলেন। এবার ৫০তম স্থানে।

তবে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা স্থানে মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে চার-ছক্কায় ২২ বলে ২৭ রান করে তার উন্নতি ২ ধাপ। ৩৬ নম্বরে নম্বরে আছেন তিনি। সাকিব এক ধাপ এগিয়ে আছেন ৬৭তম স্থানে। চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না লিটন কুমার দাস। তিনি এক ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে।

টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে শেখ মেহেদি হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নিয়ে তিনি আছেন ১৬ নম্বরে। সাকিব আগের মতোই ১৯ নম্বরে। দুই ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান ২৯ নম্বরে। তাসকিন আহমেদ এগিয়েছেন ২৮ ধাপ। পাকিস্তানের হাসান আলির সঙ্গে যৌথভাবে ৭২তম স্থানে বাংলাদেশের এই পেসার।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD