Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশের অধিনায়ক কে?

August 1, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জয়ের আনন্দে অবশেষে হাসিমুখ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুর্ভাগা ক্রিকেটারই বলতে হবে তাকে! অধিনায়ক হয়ে যখন জয়ের দেখা পেলেন তখনই কীনা দুঃসংবাদ! আঙুলের চোটে নুরুল হাসান সোহানের জিম্বাবুয়ে সফর শেষ। সোমবার বাংলাদেশের পথে বিমানে উঠার কথা এই উইকেট কিপার ব্যাটসম্যানের। অথচ তার নেতৃত্বেই ২ আগষ্ট সিরিজের শেষ টি-টুয়েন্টিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে নেতৃত্বে আনা হয় সোহানকে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের নেতৃত্বে প্রথম ম্যাচেই অবশ্য হার দেখেন। দ্বিতীয়টিতে জয়ের পরই ইনজুরিতে সর্বনাশ। শেষ ম্যাচটাতে চোটের কারণে খেলতে পারছেন না তিনি।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে নুরুল হাসান সোহানের জায়গায় বাংলাদেশ ক্রিকেট দলকে শেষ টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন কে?

যদিও এখনই সরাসরি উত্তর নেই। তবে টিম ম্যানেজমেন্ট দুজনকে নিয়েই ভাবছে। একজন লিটন দাস, অন্যজন মোসাদ্দেক হোসেন সৈকত। এরমধ্যে লিটন দলের সঙ্গেই আছেন অনেক দিন। নেতৃত্বের অভিজ্ঞতাটাও আছে। নিউজিল্যান্ডে দলকে এক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ অবস্থায় শেষ ম্যাচে অধিনায়ক করা হতে পারে তাকেও।

আবার আলোচনায় আছেন মোসাদ্দেকও। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেখা গেছে তাকে। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিসিএলের শিরোপাও আছে তার। সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে তুলেছেন ৫ উইকেট। তিনিও টস করতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

দল জিম্বাবুয়েতে থাকায় দেশ থেকে অধিনায়কত্ব নিয়ে কোনও নির্দেশনা দিচ্ছে না বিসিবি। টিম ম্যানেজমেন্ট এনিয়ে সিদ্ধান্ত নেবে। অবশ্য এ লড়াইয়ে এগিয়ে লিটন কুমার দাসই।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD