Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হঠাৎ টি-টুয়েন্টি দলে মাহমুদউল্লাহ, অধিনায়ক মোসাদ্দেক

August 1, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শাস্তি পেলেন সাকিব-মাহমুদুল্লাহ রিয়াদরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রীতিমতো চমকই দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেই মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামে পাঠিয়েছিল, তাকেই কীনা হঠাৎ ফেরাল টি-টুয়েন্টি দলে। অথচ তাকে করা হলো না অধিনায়ক! জিম্বাবুয়ে সফরে তাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। কিন্তু তিনি রোববার পড়েছেন চোটে। দলকে জিতিয়ে চলে গেছেন মাঠের বাইরে। শেষ তার জিম্বাবুয়ে সফর। ঠিক এ অবস্থায় দুটো বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ তিনি অধিনায়ক নন। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার (১ আগস্ট) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্বে ছিলেন সোহান। দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পাওয়ায় দল থেকে ছিটকে যান টি-টুয়েন্টির নতুন এই অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এরপর দারুণ খেলে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে।

মঙ্গলবারের শেষ ম্যাচ। যারা জিতবে তারাই পাবে টি-টুয়েন্টি সিরিজের ট্রফি। এখানে দায়িত্ব পেলেন মোসাদ্দেক। মজার কথা হলো, সোহানের বদলি হিসেবে টি-টুয়েন্টি দলে যুক্ত করা হয়েছে নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। তবু এই ম্যাচের নেতৃত্ব দেওয়া হয়নি তাকে।

তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়া সোহানের জায়গায় লিটন দাসকেও ভাবা হচ্ছিল। কিন্তু নেতৃত্ব পেলেন মোসাদ্দেক। যিনি আগের ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের নবম অধিনায়ক হবেন মোসাদ্দেক। জাতীয় দলকে তিনি নেতৃত্ব দেবেন প্রথমবার। অবশ্য বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে ও সফরকারী বিভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। এবার জাতীয় দলের অধিনায়ক বনে গেলেন তিনি!

Previous Post

বাংলাদেশের অধিনায়ক কে?

Next Post

‘বিশ্রাম’ শেষে দলে মাহমুদউল্লাহ

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

4
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

10
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

10
Next Post
রিয়াদ চাপ থেকে বের হয়ে এসে খেলুক

'বিশ্রাম' শেষে দলে মাহমুদউল্লাহ

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
10

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
10

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
9

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD