Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রেকর্ড গড়া এক জয়ের গল্প

July 14, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রেকর্ড গড়া এক জয়ের গল্প
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্টে ভরাডুবি এরপর টি-টুয়েন্টিতেও হতাশ করেছিল বাংলাদেশ দল। শঙ্কা জাগছিল ওয়ানডে সিরিজ নিয়ে। কিন্তু টাইগাররা যে ৫০ ওভারের ক্রিকেটে দারুণ দক্ষ। তামিম ইকবালের দল মাঠের ক্রিকেটে আরও একবার দেখিয়ে দিল যোগ্যতার পরিধি। ম্যাচটাতে জয়ের নায়ক সরাসরি কে বলা কঠিন। তবে আলাদা করে দু’জনের নাম নিতেই হবে!

নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ এই দুই স্পিনারই গড়ে দিয়েছেন জয়ের ভিত। তাদের বোলিংয়েই উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর নেমে ছোট লক্ষ্যটা আরও ছোট করে দেন তামিম ইকবাল ও লিটন দাস। তার পথ ধরে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। বলের হিসেবে এটি রেকর্ড গড়া জয় টাইগারদের!

বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতল বাংলাদেশ। উইন্ডিজের দেওয়া ১০৮ রান টপকাতে কোন বেগ পায়নি দল। ১৭৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে তামিমের দল। তার পথ ধরে ৩ ম‍্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ এ। আগামী শনিবার গায়ানাতেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ দল।

গর্বের ব্যাপার হলো-ওয়ানডেতে এবার নিয়ে পঞ্চমবার ৯ উইকেটে জিতল বাংলাদেশ। চলতি বছর দ্বিতীয়বার। এবার ধরা দিল সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়! বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

নাসুমের তোপেই উড়ে গেল স্বাগতিকরা। ১৯ রানে নেন তিন উইকেট। ম‍্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে। মিরাজ ৪ উইকেট নেন ২৯ রানে। মোসাদ্দেক হোসেন ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট।

এরপর তামিম তুলে নেন ফিফটি। ক‍্যারিয়ারে ৫৩তম ফিফটি করেন তামিম। ৬২ বলে খেলা তার ৫০। নাজমুল হোসেন শান্ত ২০ ও লিটন দাস অপরাজিত ৩২ রানে।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১০৮ (হোপ ১৮, মেয়ার্স ১৭, ব্রুকস ৫, কিং ১১, পুরান ০, পাওয়েল ১৩, আকিল ২, পল ২৫*, শেফার্ড ৪, জোসেফ ০, মোটি ৬; মোসাদ্দেক ১০-০-৩৭-১, মুস্তাফিজ ৪-০-১২-০, মিরাজ ৮-১-২৯-৪, নাসুম ১০-৪-১৯-৩, শরিফুল ৩-০-৯-১)

বাংলাদেশ: ২০.৪ ওভারে ১১২/১ (তামিম ৫০*, শান্ত ২০, লিটন ৩২*; জোসেফ ৩-০-৭-০, আকিল ৬-০-৩৫-০, মোটি ৭.৪-১-৩৯-১, পুরান ২-০-১৪-০, পল ২-০-১৬-০)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম‍্যাচের সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে
ম‍্যাচসেরা: নাসুম আহমেদ

Previous Post

তামিম-মিরাজের সুখবর

Next Post

ওয়ানডেতে বাঘের গর্জন, উড়ছে বাংলাদেশ

Related Posts

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!
বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

6
শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

19
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

এইচপির দায়িত্বে সালাউদ্দিন?

11
Next Post
ওয়ানডেতে বাঘের গর্জন, উড়ছে বাংলাদেশ

ওয়ানডেতে বাঘের গর্জন, উড়ছে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

by cricbdadmin
0
6

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খেলা এখন মিরপুর থেকে চট্টগ্রামে। কিন্তু গ্যালারির বেশিরভাগ আসনই ফাঁকা, হাতে গোনা কয়েকজন দর্শক নিয়ে চলছে ম্যাচ। তাই...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
19

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ ম্যাচটা যেন দুই ভাগে বিভক্ত-একটা ছিল অনিশ্চয়তায় ভরা, আর অন্যটা নিখুঁত নিয়ন্ত্রণে...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

এইচপির দায়িত্বে সালাউদ্দিন?

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয় হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। জাতীয় দলের জন্য দক্ষ ক্রিকেটার গড়ে...

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

by cricbdadmin
0
9

শুরুটা যেন এক দুঃস্বপ্নের মতোই ছিল বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে  টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম...

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

by cricbdadmin
0
7

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল বাংলাদেশের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD