Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়ানডেতে বাঘের গর্জন, উড়ছে বাংলাদেশ

July 14, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ওয়ানডেতে বাঘের গর্জন, উড়ছে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে ক্রিকেট মানেই যেন বাঘের গর্জন! টেস্ট কিংবা টি-টুয়েন্টিতে ভরাডুবি হলেও ৫০ ওভারের ক্রিকেটে সেরা দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখেই লড়াই করে বাংলাদেশ দল। এই যেমন এখন ওয়েস্ট ইন্ডিজকে শাসন করছে তামিম ইকবালের দল। অন্য দুই ফরম্যাটে ভরাডুবি হলেও এখানে দারুণ দাপট। সিরিজের প্রথম ওয়ানডে ৬ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতল ৯ উইকেটে।

যেখানে টি-টুয়েন্টি আর টেস্টে দল নাজেহাল সেখানে এ বছরের শেষ পাঁচটি সিরিজেই দারুণ। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ দল।

প্রশ্ন হলো-ওয়ানডেতে কেন বদলে যায় বাংলাদেশ? কিভাবে ৫০ ওভারের ক্রিকেটে এতোটা দক্ষতা এনেছে টাইগাররা? এমন প্রশ্নের মেুখ দাঁড়িয়ে ওয়ানডে অধিনায়ক তামিম বুধবার রাতেই বলছিলেন, ‘আমার মনে হয়, আমরা এই খেলাটাতেই হয়তোবা একটু কমফোর্টেবল। বেশকিছু ম্যাচও খেলেছি এটাতে। ঘরোয়া ক্রিকেটেও আপনি যদি দেখেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আমার মনে হয় সব থেকে প্রতিযোগিতামূলক যেটা আমরা বাংলাদেশে খেলি। সম্ভবত এই কারণেই আজ এই জায়গায় ফলাফলটা আসে। আর যে জায়গায় একটু ফলাফল আসে সেই জায়গার পরিবেশটাই একটু ভিন্ন থাকে।’

টানা দশ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। উইন্ডিজের দেওয়া ১০৮ রান টপকাতে কোন বেগ পায়নি দল। ১৭৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে তামিমের দল। তার পথ ধরে ৩ ম‍্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। শনিবার গায়ানাতেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ দল।

এখন নিয়মিত ক্যারবীয়দের হারাচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে এই সাফল্য নিয়ে তামিম বলছিলেন, ‘আমার কাছে মনে হয়, প্রত্যেকটা জয়ই খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অস্ট্রেলিয়ার সাথে যদি সিরিজ জিতি আমাদের যেভাবে উদযাপন করা উচিত, ওয়েস্ট ইন্ডিজের সাথে, জিম্বাবুয়ের সাথে বা অন্য কোনো দলের সঙ্গে জিতলে একই ভাবে উদযাপন করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটটাই এমন যে আপনাকে জয় কেউ উপহার দিবে না। আপনাকে জয়ের জন্য যুদ্ধ করতে হবে।’

তামিম জানালেন নেতৃত্বটা তিনি শিখছেন। অধিনায়ক বললেন, ‘আমি বলবো এখনও শিখছি। এখনও অনেক কিছু শিখছি। আমি অবশ্যই আত্মবিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী না হলে তো এই কাজে থাকতাম না।আমি সবসময় একটা কথা বলি, আমার যখন মনে হবে আমি যোগ্য ব্যক্তি নয় কিংবা সৎভাবে কাজটা করতে পারছি না, তখন আমি হাত তুলে আমার জায়গা ছেড়ে দেব। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ভালো। পরবর্তীতে দেখা যাক কী হয়।’

Previous Post

রেকর্ড গড়া এক জয়ের গল্প

Next Post

ডোপ পাপে নিষিদ্ধ পেসার শহিদুল

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

5
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
ডোপ পাপে নিষিদ্ধ পেসার শহিদুল

ডোপ পাপে নিষিদ্ধ পেসার শহিদুল

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
5

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD