Thursday, June 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে হারিয়ে সিরিজে ফিরল প্রোটিয়ারা

March 20, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে হারিয়ে সিরিজে ফিরল প্রোটিয়ারা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এক ম্যাচ পরই যেন আকাশ থেকে মাটিতে নামল বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডের সাফল্য দেখা মিলল না দ্বিতীয়টিতে। ব্যাটসম্যানরা করলেন হতাশ। এরপর মাঝারি মানের পুঁজি নিয়ে লড়তে পারলেন না বোলাররা। হেসে-খেলে জয় তুলে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়ারা জিতল ৭ উইকেটে। আগের ম্যাচে তিনশ ছাড়ানো পুঁজি গড়লেও এবার দল তুলল ৯ উইকেটে ১৯৪ রান। তারপর ওপেনার কুইন্টন ডি ককের ঝড়ো অর্ধশতকে সঙ্গে কাইল ভেরেইনার ফিফটিতে ৭ উইকেট ও ৭৬ বল হাতে রাখে বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা।

আসলে ব্যাট হাতেই দলকে হতাশ করেন ব্যাটসম্যানরা। ৩৪ রানে ৫ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে দুটি পঞ্চাশোর্ধ জুটিতে আফিফ হোসেন পথ দেখান। বাঁহাতি এই ব্যাটসম্যান ১০৭ বলে ৯ চারে খেলেন সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। ৪৯ বলে ২ ছক্কা ও একটি চারে ৩৮ রান তুলেন মিরাজ। কাগিসো রাবাদা ৩৯ রানে নেন ৫ উইকেট।

আফিফ ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ফিরলেন ৭২ রানে। তার ব্যাটে ভর করেই সম্মানজনক পুঁজি গড়ে দল। কাগিসো রাবাদার বলে মারতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি। মিড উইকেট অঞ্চলে বল উঠে যায় আকাশে। ক্যাচ ধরেন অধিনায়ক বাভুমা। ১০৭ বলে ৯ চারে আটকে যান আফিফ। মিরাজ ৪৯ বলে ৩৮ রান তুলে ফিরেন। দুজনে সপ্তম উইকেটে রেকর্ড জুটে গড়ে আউট হন।

৩৫ রানে ৫ উইকেট পড়ার পর দলের হাল ধরেন আফিফ। মাহমুদউল্লাহর সঙ্গে ৬০ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ ফিরলেও আফিফ তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৭৯ বলে ৭টি দারুণ চারে অর্ধশতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বেশ কয়েকটি নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। যেখানে দল পায় প্রথমবারের মতো জয়। দ্বিতীয় ম্যাচে শুরুতে ধস নামলেও রেকর্ড হয়েছে। সপ্তম উইকেটে প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড জুটি গড়েন আফিফ-মিরাজ। দুজনে সপ্তম উইকেটে করেন ৮৬ রান। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল-মাশরাফি মুর্তজা করেন ৫৪ রান ।

এর আগে সেঞ্চুরিয়নে ৩৮ রানে জিতে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই মাঠে বুধবার সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের দল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৪/৯ (তামিম ১, লিটন ১৫, সাকিব ০, মুশফিক ১১, ইয়াসির ২, মাহমুদউল্লাহ ২৫, আফিফ ৭২, মিরাজ ৩৮, তাসকিন ৯*, শরিফুল ২, মুস্তাফিজ ২*; এনগিডি ১০-০-০-০, রাবাদা ১০-০-৩৯-৫, পার্নেল ২.৫-০-৬-১, বাভুমা ৬.১-০-২২-০, শামসি ১০-২-২৬-১, মহারাজ ১০-০-৫৭-০, ফন ডার ডাসেন ১-০-৩-১)

দক্ষিণ আফ্রিকা: ৩৭.২ ওভারে ১৯৫/৩ (মালান ২৬, ডি কক ৬২, ভেরেইনা ৫৮*, বাভুমা ৩৭, ফন ডার ডাসেন ৮*; শরিফুল ৪-০-২৯-০, তাসকিন ৪-০-৪১-০, মিরাজ ১০-০-৫৬-১, মুস্তাফিজ ৩-০-১৩-০, সাকিব ১০-২-৩৩-১, আফিফ ৫-০-১৫-১, মাহমুদউল্লাহ ১.২-০-৮-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি শেষে ১-১ সমতা
ম্যাচসেরা: কাগিসো রাবাদা।

Previous Post

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সূচি

Next Post

হাসপাতালে সাকিবের তিন সন্তান, মা ও শাশুড়ি

Related Posts

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা
বিশেষ প্রতিবেদন

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

20
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

23
শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

11
Next Post
‘সৌভাগ্যবান’ বাবা সাকিব

হাসপাতালে সাকিবের তিন সন্তান, মা ও শাশুড়ি

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
20

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
23

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
11

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD