Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

কম দামে মুস্তাফিজকে পেল দিল্লি

February 25, 2022
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পিএসএলে শুরুতেই বাজিমাত মুস্তাফিজের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের দল না পাওয়াটা বিস্ময়করই। বিশ্বসেরা অলরাউন্ডারের তিক্ত অভিজ্ঞতা হলেও মুস্তাফিজুর রহমান ঠিকই দল পেয়েছেন। প্রথমবার আইপিএল মিশনে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে পেয়েছিলেন দ্য ফিজ। এবার নতুন দলেও এই অস্ট্রেলিয়ানকে সতীর্থ হিসেবে পেলেন বাংলাদেশের এই তারকা পেসার। ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে টানল দিল্লি ক্যাপিটালস।

বলা যায় অনেকটা কম দামেই বিক্রি হলেন কাটার মাস্টার খ্যাত এই বোলার। বেঙ্গালুরুতে শনিবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে টানে দিল্লি। এবার তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি। গতবার এই টাইগার ক্রিকেটারবে ১ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।

গতবার আইপিএলের গত আসরে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচ খেলেন মুস্তাফিজ। নেন ১৪ উইকেট। ওভারপ্রতি প্রায় সাড়ে ৮ করে রান দেন তিনি। অবশ্য ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সব সময়ই দাপট থাকে তার। ২০১৬ সালে চমক দেখা অভিষেকেই। ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে সেইবার দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আর ১৭ উইকেট নিয়ে জিতে নেন ‘ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ হন তিনি।

এবার নিলামের আগে ফর্মেই আছেন মুস্তাফিজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। এই সাফল্য ধরে রাখতে চান বাকি টুর্নামেন্টেও। তবে দিল্লি অনেকটা কম পয়সাতেই পেয়ে গেল তাকে। এক কোটি রুপি ভিত্তিমূল্যের ভানিন্দু হাসারাঙ্গাকে মোটা অঙ্কে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পৌনে ১১ কোটি রুপিতে শ্রীলঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়েছে তারা। সেই হিসাবে কমই পেলেন দ্য ফিজ। আর সাকিব তো দলই পেলেন না!

শুধু সাকিব নয়, বিপিএল নিলামে দল পেলেন না স্টিভেন স্মিথ, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবি, ডেভিড মিলার ও সুরেশ রায়না। নিলামে তাদের নাম উঠলেও কেউ কেনার আগ্রহ দেখায়নি।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD