Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আইপিএল নিলামে কেউ কিনল না সাকিবকে

February 12, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবকে ছাড়াই মাঠে কলকাতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

হতাশ হতেই পারেন তিনি। দুর্দান্ত ফর্মে। বিপিএলের কোনো আসরে সর্বাধিকবার ম্যাচ সেরা হওয়ার নিজের নিজের রেকর্ডটির ভেঙেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টানা ৫ ম্যাচে সেরা। কিন্তু এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে টানেনি কোনো দল।

শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে তার নাম তোলা হয়। তাকে কিনতে আগ্রহী ছিল না কোনো দল। বাংলাদেশি তারকার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। তারপরও বিক্রি হলেন না প্রথম দিন।

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হতাশ করা পারফরম্যান্স ছিল সাকিবের। ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে তুলেন মাত্র ৪৭ রান।

টানা ৫ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। এটি কোনো ফরম্যাটেইবস্ময়কর। স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচেসেরার রেকর্ড শুধু বিপিএল নয়, বিশ্বক্রিকেটেই প্রথম। টানা চার ম্যাচে সেরা হয়ে আগের রেকর্ড ছিল যৌথভাবে মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানির। তাদের ছাড়িয়ে গেলেন সাকিব।

এবারের বিপিএলে সাকিব এখন অব্দি ৯ ম্যাচে ৩৪.৫০ গড়ে ১৪৬.৮০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৭৬ রান তুলে আছেন শীর্ষে। বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতে তিন নম্বরে সাকিব। ৯ ম্যাচে ৩৫.৩ ওভারে ২৪০ রান দিয়ে তুলেন ১৫ উইকেট।

সাকিব অবশ্য সান্ত্বনা খুঁজতে পারেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়নাকে দেখে। আজকের নিলামে যে তাদেরও দলে টানতে আগ্রহ প্রকাশ করেনি কেউ!

চলতি নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD