Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিশ্বজয়ের মিশনে জুনিয়র টাইগাররা

December 24, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বজয়ের মিশনে জুনিয়র টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চ্যাম্পিয়ন বলে বাড়তি একটা চাপ তো থাকেই। সেটা মাথায় নিয়েই নতুন মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপের সঙ্গে এশিয়া কাপ-দুই মিশনে দেশ ছাড়ল জুনিয়র টাইগাররা। আগামী মাসেই বসবে আরেকটি বিশ্বকাপ। তার আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ। এই লড়াইয়ে অংশ নিতে (মঙ্গলবার) দেশ ছাড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সন্ধ্যায় দুবাইগামী বিমানে উঠছে যুব টাইগাররা। এই লড়াই শেষ হতেই নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি দুবাই থেকে বিশ্বকাপে অংশ নিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশের যুবারা। অধিনায়ক রাকিবুল হাসানের দল প্রস্তুত।

সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ম্যাচ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পরিবর্তন হয়েছে সে সূচি। নতুন সূচিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে, একদিন পর ২৪ ডিসেম্বর।

এবারের জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ ‘বি’ তে। যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

ওয়েস্ট ইন্ডিজে আগামী ১৪ জানুয়ারি শুরু বিশ্বকাপ। শেষ ৫ ফেব্রুয়ারি। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২০২২ সালের ১৬ জানুয়ারি। প্রতিপক্ষ ইংল্যান্ড।

এশিয়া কাপ ও বিশ্বকাপের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-

রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহযিবুল ইসলাম, আরিফুল ইসলাম মো: ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মো: আশিকুজ্জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।

ট্রাভেল রিজার্ভ : আহসান হাবিব লিওন, জিদান আলম।

স্ট্যান্ড বাই : মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার এবং গোলাম কিবরিয়া।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD