Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওমরাহ করতে যাচ্ছেন বাংলাদেশের সাত ক্রিকেটার

September 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
যেমন কাটল তাসকিনের ঈদ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ড সফর শেষ হতেই এখন ছুটির মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। সামনে বিশ্বকাপ তার আগে জৈব-সুরক্ষা বলয় থেকে আপাতত ছুটি। পরিবারের কাছেই ছুটে গেছেন প্রায় সব ক্রিকেটার। ছুটিতে কোচিং স্টাফরাও। এরমধ্যে এই সময়টা কাজে লাগাচ্ছেন ৭ ক্রিকেটার।

জানা গেছে, পবিত্র ওমরাহ করতে যাচ্ছেন ৭ ক্রিকেটার। যারমধ্যে ৫ জন আছেন টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন এই সময়টাতে যাচ্ছেন ওমরাহ করতে।

এই পাঁচ ক্রিকেটারের বাইরে তাদের সঙ্গে আরও তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানও যাবেন ওমরাহ করতে। ৭ ক্রিকেটারের সঙ্গী হচ্ছেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।

সব ঠিক থাকলে ১৬ সেপ্টেম্বর ওমরাহ করার উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ওমরাহ শেষে আগামী ২১ সেপ্টেম্বর ফেরার কথা তাদের।

এরপর দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম। তারপরই ক্যাম্প। ৪ অক্টোবর ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবেন টাইগার ক্রিকেটাররা। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে ওমানে কোয়ারেন্টাইন লাগবে না। বাংলাদেশ দলের প্রত্যেকের পুরো ভ্যাকসিন নেওয়া আছে। এ কারণেই ওমানে তিনদিন পরই শুরু অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে টাইগাররা।

১৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথম পর্ব পার হতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের ম্যাচের পর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের লড়াই ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে।

Previous Post

তামিম-মাহমুদউল্লাহকে নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পাপন

Next Post

এমার রূপকথা

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
এমার রূপকথা

এমার রূপকথা

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD