Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে সবাই হেলাফেলা করছে : ইনজামাম

August 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাবার সঙ্গে..
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি পাকিস্তানির ইতিহাসের সেরা ক্রিকেটারদের অন্যতম। খেলা ছাড়ার পর অনেক দিন জড়িয়েছিলেন দেশটির ক্রিকেটের সঙ্গে। এখন সেভাবে যুক্ত না থাকলেও খোঁজ খবর ঠিকই রাখেন। আর কোন অন্যায় চোখে পড়লে প্রতিবাদ জানাতেও দেরি করেন না ইনজামাম উল হক। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সমালোচনায় মুখর হলেন তিনি।

আরেকটু সরাসরি বলা যায় নিউজিল্যান্ডের উপর বিরক্ত পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। কারণ পাকিস্তান সফরে তারা যাচ্ছেন না। ইনজামাম মনে করেন শুধু কিউইরা নয়, সবাই হেলাফেলা করছে পাকিস্তানকে। আইসিসি এসব ব্যাপার কেন তদারকি করছে না-এই প্রশ্ন তুললেন তিনি।

সেপ্টেম্বরে পাকিস্তানের সীমিত ওভারের এই সিরিজটি খেলবে নিউজিল্যান্ড। এর আগেই তারা টি-টুয়েন্টি সিরিজ খেলে যাবে বাংলাদেশে। এই দুই সফরে নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ডেভন কনওয়ে, জিমি নিশামসহ সেরা ক্রিকেটারদের।

ইনজামাম এনিয়ে বলছিলেন, ‘পাকিস্তান দল যেখানেই যাচ্ছে, মূল ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে না। এটা বুঝতেই পারছি না আমি। এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় গেলাম আমরা, তাদের ক্রিকেটারদের তারা আইপিএলে পাঠিয়ে দিল। সামনে নিউ জিল্যান্ড আসছে পাকিস্তানে, তাদের ৮ ক্রিকেটারকে তারা পাঠিয়ে দিচ্ছে আইপিএলে। আমার কাছে তো বিস্ময়কর লাগছে। এমনকি ইংল্যান্ড সফরেও কোভিডের কারণে পুরো ইংল্যান্ড দলই বদলে গিয়েছিল।’

আইসিসিরও সমালোচনা করলেন ইনজামাম। ৫০ ছাড়িয়ে যাওয়া এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আমার মনে হচ্ছে, মূল ক্রিকেটারদের সঙ্গে খেলতে না পারায় পাকিস্তান দলের অনুশীলন ঠিকমতো হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি সুযোগ ছিল, বৃষ্টির জন্য খেলতেই পারলাম না আমরা। অন্য দেশ কি আমাদেরকে ‘বি’ দল মনে করে নাকি খেলতেই চায় না? আইসিসি কি করছে? তারা কি ঘুমিয়ে আছে?’

Previous Post

অস্ট্রেলিয়া খুশি, চাহিদা জানাল নিউজিল্যান্ড

Next Post

যেভাবে বার্সার মেসি পিএসজির

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
ফিফার বর্ষসেরা লিওনেল মেসি

যেভাবে বার্সার মেসি পিএসজির

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD