Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রূপগঞ্জ বোলারদের কীর্তি : নাবিল ২-১-১-৩, ডুবল শাইনপুকুর

June 8, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রূপগঞ্জ বোলারদের কীর্তি : নাবিল ২-১-১-৩, ডুবল শাইনপুকুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম ম্যাচ পরিত্যক্ত। এরপর টানা তিন হারে দল ছিল চাপে। ঠিক এমন সময়ে বল হাতে চমক দেখালেন নাবিল সামাদ। অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার দুর্দান্ত বোলিংয়ে দেখালেন পথ। অন্যরাও সঙ্গ দিলেন বেশ। তার পথ ধরে ছোট পুঁজি নিয়েও শাইনপুকুরকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

মঙ্গলবার ঢাকা টি-টুয়েন্টি প্রিমিয়ার লিগে বৃষ্টিতে ১২ ওভারে নেমে আসা ম্যাচে ১৪ রানে জয় তুলে নেয় রূপগঞ্জ। টস হেরে ব্যাট করতে নামা লিজেন্ডসরা করে ৬ উইকেটে ৮১। এরপরই নাবিল, মুক্তার আলী, সানজামুল ইসলামদের বোলিংয়ে শাইনপুকুর ডুবল ৬৭ রানে।

২-১-১-৩! বিস্ময়কর বোলিং ফিগার নাবিলের। ২ ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট। ম্যাচসেরা তিনি ছাড়া আবার কে?

শাইনপুকুর প্রথম ৪ ওভারে ৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারায়। বলা যায় তখনই ম্যাচে এগিয়ে যায় রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা বুঝিয়ে দেয় ম্যাচটি জিততে যাচ্ছে তারা। শূন্য রানে তানজিদ হাসানকে আউট করেন নাবিল। পরের ওভারে চার বলের মধ্যে সাজঘরে ফেরান রবিউল ইসলাম ও তৌহিদ হৃদয়কে।

এরপর চতুর্থ ওভারে সাব্বির হোসেনকে এলবিডব্লিউ করেন সানজামুল। তারমধ্যে সুমন খান ও রবিউল হককে নিয়ে ব্যবধান কমালেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি করেন ২৩ বলে ৩০ রান।

তবে জিতলেও রূপগঞ্জের ব্যাটসম্যানরা ছন্দে ফিরতে পারেন নি। দলকে টানতে পারছেন না অভিজ্ঞ সাব্বির রহমান। এবার এক ছক্কায় ২০ বলে ফিরেন ১৬ রানে। আগের তিন ম্যাচে করেন ২৩, ২৩ ও ১৮ রান। ১৭ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান সানজামুলের। ১৩ বলে ১৮ রানে অপরাজিত অধিনায়ক নাঈম ইসলাম।

স্বস্তি এটাই সাফল্য পেলেন বোলাররা। তারপথ ধরে এবারের লিগে প্রথম জয়ের দেখা পেলো লিজেন্ডস অব রূপগঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর-

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১২ ওভারে ৮১/৬ (আজমির ৫, মারুফ ১, সাব্বির ১৬, জাকের ০, সানজামুল ২৪, সোহাগ ১৩, নাঈম ১৮*, মুক্তার ০*; মোহর ২-০-১৮-০, সুমন ৩-০-২০-৩, তানভির ৩-০-১৩-১, রবিউল ২-০-৯-২, মুরাদ ১-০-৭-০, ইফতেখার ১-০-১২-০)

শাইনপুকুর: ১২ ওভারে ৬৭/৬ (সাব্বির ৪, তানজিদ ০, রবি ১, হৃদয় ০, মাহিদুল ৩০, সুমন ১২, রবিউল ১৫*, মোহর ১*; নাবিল ২-১-১-৩, সানজামুল ২-০-১০-১, শহীদ ৩-০-২২-০, মুক্তার ৩-০-১৪-২, অনিক ২-০-১৯-০)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪ রানে জয়ী
ম্যাচসেরা: নাবিল সামাদ

Previous Post

বোলারদের ম্যাজিক, জয়ের দেখা পেলো রূপগঞ্জ

Next Post

৬ ওভারের ম্যাচে সাকিবদের হারাল দোলেশ্বর

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
৬ ওভারের ম্যাচে সাকিবদের হারাল দোলেশ্বর

৬ ওভারের ম্যাচে সাকিবদের হারাল দোলেশ্বর

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD