Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বোলারদের ম্যাজিক, জয়ের দেখা পেলো রূপগঞ্জ

June 8, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বোলারদের ম্যাজিক, জয়ের দেখা পেলো রূপগঞ্জ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সকাল থেকেই মিরপুরের আকাশ ছিল অন্ধকার। মনে হচ্ছিল বৃষ্টি বুঝি কেড়ে নেবে ম্যাচ। কিন্তু একটু বাদেই দেখা মিলল আলোর। মাঠে গড়ালো খেলা। যেখানে হাসিমুখ লিজেন্ডস অব রূপগঞ্জের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ওভার কমে নেমে আসে ১২ ওভারে। যেখানে কম পুঁজি নিয়েই উড়ল সাবেক চ্যাম্পিয়নরা। এবারের আসরে প্রথম জয়ের দেখা পেলো তারা।

যদিও বৃষ্টির পর ব্যাট করতে নেমে ১২ ওভারে ৮১ রান তোলে রূপগঞ্জ। প্রিমিয়ার লিগের টি-টুয়েন্টি ফরম্যাটে ৭২ বলে ৮২ রানের লক্ষ্য। কঠিন না হলেও দাপট দেখালেন লিজেন্ডসের বোলাররা। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ১২ ওভারের ইনিংস থামে ৬৭ রানে। ১৪ রানে ম্যাচ জিতে রূপগঞ্জ।

এবারও ফেভারিট হয়েই মাঠে আছে লিজেন্ডসরা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গত মৌসুমের রানার আপ লিজেন্ডস অব রূপগঞ্জ। গত আসরে শিরোপার খুব কাছে গিয়ে হাত ছাড়া হয় ট্রফি। এবার অবশ্য শুরু থেকে ঠিক চেনা যাচ্ছিল না দলের ক্রিকেটারদের। সাব্বির রহমান, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, মুক্তার আলী তেমন কিছু করতে পারছিলেন না। এ কারণে টুর্নামেন্টে টানা ৩ ম্যাচ হার। অবশেষে মঙ্গলবার বোলারদের নৈপুণ্যে ধরা দিলে চলতি লিগে প্রথম জয়।

সাব্বির রহমান আগের তিন ম্যাচে করেন ২৩, ২৩ ও ১৮ রান। মঙ্গলবার ফিরেন ১৬ রান। ১৭ বলে দলীয় সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার সানজামুল ইসলাম। মেহেদী মারুফ (১), সোহাগ গাজী (১৩) দ্রুত ফিরলে কিছুটা লড়াই করেন অধিনায়ক নাঈম ইসলাম। তার ব্যাটে অপরাজিত ১৮ রান। তার পথ ধরে দল ১২ ওভারে ৮১ রান তুলে রূপগঞ্জ।

শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নেন পেসার সুমন খান। রবিউল হক নেন ২ উইকেট।

জবাবে নেমে শাইনপুকুরের ব্যাটসম্যানদের স্বস্তি দেননি রূপগঞ্জের বোলাররা। প্রথম ১৯ বলে ৫ রান তুলতেই দলটির ৪ উইকেট তুলে নেন তারা। দলীয় ২৫ রানে ৫ উইকেট হারায়। সবশেষে ১২ ওভার শেষে তাদের ইনিংস থামে ৬৭ রানে।

দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন শাইনপুকুরে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। রূপগঞ্জের হয়ে ২ ওভার বল করে মাত্র ১ রান খরচ করে ৩ উইকেট নেন নাবিল সামাদ। তার বোলিং ফিগার ২-১-১-৩! বিস্ময়কর সাফল্য। মুক্তার আলী ৩ ওভারে ১৪ রানে নেন ২ উইকেট।

Previous Post

ডিপিএল চতুর্থ রাউন্ড : এক নজরে

Next Post

রূপগঞ্জ বোলারদের কীর্তি : নাবিল ২-১-১-৩, ডুবল শাইনপুকুর

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
রূপগঞ্জ বোলারদের কীর্তি : নাবিল ২-১-১-৩, ডুবল শাইনপুকুর

রূপগঞ্জ বোলারদের কীর্তি : নাবিল ২-১-১-৩, ডুবল শাইনপুকুর

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD