রাজত্ব চলছিল বিরাট কোহলির। একদিন দু’দিন নয়, বছরের পর বছর। এবার সেই রাজত্বে ছন্দপতন! ভারতীয় অধিনায়ককে পেছনে ফেলে বুধবার ঘোষিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের পর আইসিসির সর্বশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন এই তারকা ব্যাটসম্যান।
৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর। দ্বিতীয় স্থানে থাকা কোহলি সামনে ৮৫৭ পয়েন্ট। তৃতীয় স্থানে ৮২৫ পয়েন্ট নিয়ে ভারতেরই রোহিত শর্মা।
ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে বাবর আজম। ১২৫৮ দিন নাম্বার ওয়ানে ছিলেন কোহলি। পাকিস্তান ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন বাবর।
পাকিস্তান ক্রিকেট ইতিহাসে ১৯৮৩-৮৪ সালে জহির আব্বাস, ১৯৮৮-৮৯ সালে জাভেদ মিয়াঁদাদ ও ২০০৩ সালে মোহাম্মদ ইউসুফ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছিলেন শীর্ষে।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে মুশফিকুর রহিম। তিনি ১৮ নম্বরে। ২৩ ও ২৬ নম্বরে আছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে স্পিনার মেহেদি হাসান মিরাজের। ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছেন এ অফ স্পিনার। এই তালিকায় শীর্ষে পাঁচে যথাক্রমে ট্রেন্ট বোল্ট, মুজিব-উর-রহমান, ম্যাট হেনরি, জাসপ্রিত বুমরাহ, মেহেদী হাসান মিরাজ।
সীমিত ওভারের দুই ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আসেনি পরিবর্তন। ওয়ানডেতে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান আর টি-টুয়েন্টিতে মোহাম্মদ নবি।



