Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হারের বৃত্ত ভাঙতে পারবেন সৌম্য-মাহমুদউল্লাহরা?

March 31, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঠাণ্ডা ছাড়া উপসর্গ নেই করোনা আক্রান্ত রিয়াদের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডে টানা হারের বৃত্তে বাংলাদেশ। দেশটিতে এখনো জয়ের মুখ দেখা হয়নি। এবার সফরে প্রথম তিন ওয়ানডেতে হারের পর টি-টুয়েন্টিতেও একই গল্প। জয় অধরা। এবার সফরের ৫ ম্যাচ খেলে সবকটিতেই হার। সব মিলিয়ে কিউইদের সঙ্গে তাদের মাঠে টানা ৩১ হার। ৩২তম ম্যাচে এসে কি মিলবে সাফল্য?

এমন প্রশ্ন নিয়েই বৃহস্পতিবার অকল্যান্ডে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইডেন পার্কে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টায়। এই ম্যাচেই শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।

শেষ ম্যাচে জয় সম্ভব বলছেন সৌম্য সরকার। ম্যাচের আগের দিন বুধবার বিসিবির ভিডিও বার্তায় দলের প্রতিনিধি হয়ে সৌম্য বলেন, ‘এখানে জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি, একদিন বোলাররা ভালো করছি, একদিন ব্যাটসম্যানরা। তিন বিভাগেই যদি ভালো করতে পারতাম তাহলে সহজ হত, জয় সম্ভব হত। আর একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা দুইটা ছোট ছোট ভুল হচ্ছে। এই ভুলগুলো না করি যদি- নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় কালকের ম্যাচ জিততে পারব।’

নিউজিল্যান্ডের মাঠে এখন অব্দি সব মিলিয়ে ৩১ ম্যাচেই হেরেছে বাংলাদেশ (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৬টি টি-টুয়েন্টি)।

সফরের শেষ টি-টুয়েন্টির আগে অফিশিয়ালদের কাণ্ড নিয়ে আলোচনা থামেনি। আগের ম্যাচে জবাব দিতে নামা বাংলাদেশের সামনে তারা শুরুতে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৬ ওভারে ১৪৮ রান। কিন্তু খেলা ৯ বল হতেই জানানো হয়- ১৬ ওভারে ১৭১ রানের দরকার।

এনিয়ে বুধবার সৌম্য বলেন, ‘প্রথমে সবার মধ্যে দ্বিধা ছিল কত টার্গেট। যখন দুই ওপেনার ব্যাটিংয়ে গেছে টার্গেট ঠিক ছিল না। যখন মাঠের ভেতর গেলাম, আম্পায়ারের সাথে কথা বললাম, উনি বললেন এরকম একটা লক্ষ্য। এভাবেই শুরু করলাম। প্রথম বলেই চার পেয়ে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। আগের ম্যাচগুলো এত ভালো হয়নি। চেষ্টা ছিল এই ম্যাচে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার। উইকেটও ভালো ছিল। দিনশেষে ম্যাচ জিতলে আরও ভালো লাগত।’

ইডেন পার্কের উইকেট ব্যাটিং সহায়ক। অবশ্য আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে এখানেও বৃষ্টি হতে পারে।

Previous Post

নিউজিল্যান্ডে খেলা মানেই আল শাহরিয়ার রোকন

Next Post

র‌্যাঙ্কিংয়ে সুখবর নাঈম-সৌম্যর

Related Posts

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

5
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

6
প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

9
Next Post
বাংলাদেশ ০: শ্রীলঙ্কা ২

র‌্যাঙ্কিংয়ে সুখবর নাঈম-সৌম্যর

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

by cricbdadmin
0
5

২০২৭ সালে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ- র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখা। সরাসরি...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

দুই ম্যাচ শেষে সিরিজ সমতায়। একবার বাংলাদেশ, একবার নিউজিল্যান্ড। তাই তিন ম্যাচের এই লড়াইয়ের শেষ দিনটি এখন আলাদা গুরুত্ব পেয়েছে।...

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD