ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০০৩ বিশ্বকাপ এরপর অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতার পরই যে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। তারপর আর জাতীয় দলে ফিরতে পারেন নি আল শাহরিয়ার রোকন। এরপর কিছুদিন ঘরোয়া ক্রিকেটে খেলে পুরো পরিবার নিয়ে চলে যান নিউজিল্যান্ডে। এখন সেখানেই আবাস। অভিষেক টেস্টে খেলা বাংলাদেশের এই ক্রিকেটার এখন স্থায়ীভাবেই থাকছেন নিউজিল্যান্ডের নেপিয়ারে।
তার শহরেই যখন খেলতে গেল বাংলাদেশ দল, তখন আর ঘরে বসে থাকেন নি। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গ্যালারিতে দেখা মিলল রোকনের। স্ত্রী, এক কন্যা আর এক পুত্রকে নিয়ে হাজির। এরপর বাংলাদেশ দলের সঙ্গেও দেখা করেন সাবেকন এই ক্রিকেটার।
মাহমুদউল্লাহদের সঙ্গে সময় কাটাতে রোকন চলে আসেনে নেপিয়ারে টিম হোটেলে। কাটালেন মনে রাখার মতো দারুণ সময়। বিদেশ ভূঁইয়ে জীবনে এটাই তো বড় প্রাপ্তি।
বাংলাদেশের হয়ে ১৫ টেস্ট ও ২৯ ওয়ানডে খেলেছেন আল শাহরিয়ার রোকন। এই স্টাইলিশ ব্যাটসম্যান টাইগরেদের অভিষেক টেস্ট দলের সদস্যও। ১৫ টেস্টে ৬৮৩ রান। ২৯ ওয়ানডেতে করেন ৩৭৪। অবশ্য পরিসংখ্যান দিয়ে তাকে বিচার করা যাবে না। দেশে সময়ের সেরাদের একজনই ছিলেন তিনি।
নেপিয়ারে স্থানীয় এক দলের প্রশিক্ষকের দায়িত্বে আছেন রোকন। সঙ্গে ব্যবসাও করছেন বলে জানা গেছে।



