Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঢাকা প্রিমিয়ার লিগও দেখা যাবে টিভি পর্দায়

March 19, 2021
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকা প্রিমিয়ার লিগও দেখা যাবে টিভি পর্দায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঢাকা প্রিমিয়ার লিগ টেলিভিশনের পর্দায় দেখতে না পারার আক্ষেপ অনেক দিনের। এবার ক্রিকেটপ্রেমীদের সেই অপেক্ষা শেষ হতে পারে। দেশের একমাত্র পূর্ণাঙ্গ খেলঅর চ্যানেল টি-স্পোর্টস এগিয়ে এসেছে। এবার ঘরোয়া মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ গুলোও দেখাতে চায় তারা। এর আগে গত বছর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ সম্প্রচার করেছে চ্যানেলটি।

টি-স্পোর্টসের শীর্ষ কর্মকর্তা ইশতিয়াক সাদিক গণমাধ্যমে জানান, ‘আমরা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সম্প্রচার করতে প্রস্তুত। এ অবস্থায় বিসিবির এগিয়ে আসার অপেক্ষায় রয়েছি।’

এনিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘দেখুন, ঘরোয়া ক্রিকেট সম্প্রচার হোক সেটা আমরাও চাই, কিন্তু এ জন্য অবশ্যই আমাদের প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে। এ জন্য নিয়ম মেনে টেন্ডার আহ্বান করবো আমরা। আগ্রহী যারা সঠিক নিয়ম মেনে দরপত্র অনুসারেই সম্প্রচারের দায়িত্ব পাবেন।’

বিনেয়োগে লাভ-ক্ষতি এখনই ভাবছে না টি স্পোর্টস কর্তৃপক্ষ। ইশতিয়াক সাদিক বলেন, ‘লাভ বা ক্ষতির কথা বিবেচনা করছি না আমরা। আমরা মনে করি দেশীয় খেলাকে এগিয়ে নিতে পাশে থাকতে পারাটাই আমাদের জন্য বড় বিষয়। সেখান থেকে দেশের ক্রিকেটে আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি। ঘরোয়া সব ক্রিকেটই টিভি সম্প্রচার করতে প্রস্তুত আছি আমরা।’

জানা গেছে আসছে, ২২ মে থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৬ মে। হাতে সময় কম থাকায় ঢাকা লিগের খেলা হবে টি-টুয়েন্টি ফরম্যাটে।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD