Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এবার কুইন্সটাউনে ক্যাম্প মুশফিক-তামিমদের

March 9, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার কুইন্সটাউনে ক্যাম্প মুশফিক-তামিমদের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হাফ ছেড়ে বাঁচল দল। টানা হোটেল বন্দি সময় কাটছিলই না। গেল এক সপ্তাহ ঘন্টা চারেকের মতো বাইরে থাকার অনুমতি মিলেছিল। এবার পুরো মাত্রায় স্বস্তি। নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে বুধবার ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউন যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

১১ মার্চ থেকে কুইন্সটাউনেই চলবে মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের অনুশীলন। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েই এমন সুযোগ পাচ্ছে দল। এর আগে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড পা দিয়েই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন টাইগাররা। পুরো দল একসঙ্গে হতে পারেনি। প্রথম সাতদিন হোটেল বন্দি। পরের ৭ দিন দুই ঘন্টা অনুশীলনের সুযোগ পেয়েছেন।

এরমধ্যে প্রথম ৬ দিনে তিনটি করোনা টেস্টে নেগেটিভ হয় দল। সপ্তম দিন থেকে জিম ও অষ্টম দিনে প্র্যাকটিস করার সুযোগ পান তামিমরা। বুধবার বেলা ৩টায় টিম বাংলাদেশ এক হবে। দুপুরে ক্রাইস্টচার্চের টিম হোটেল থেকে চেকআউট টাইমে বেরিয়ে উঠবে আরেক হোটেলে। তার বিমানে কুইন্সটাউনের পথে উড়বে দল। ক্রাইস্টচার্চ থেকে বিমানে ৫০ মিনিটের রাস্তা কুইন্সটাউন।

সব ঠিক থাকলে ১১ মার্চ থেকে পুরো দল একসঙ্গে অনুশীলনে নামবে কুইন্সটাউনে।দীর্ঘদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। অকল্যান্ড থেকে একদিন আগেই কুইন্সটাউনে চলে এসেছেন ভেট্টোরি। দৈনিক আড়াই হাজার ডলার বেতন এই স্পিন কোচের। বিসিবির সঙ্গে ১০০ দিন কাজ করার চুক্তি ছিল । যার বাকি ৪০ দিন।

কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।

এদিকে ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াই শুরু বাংলাদেশের। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Previous Post

Tigers complete quarantine

Next Post

আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

4
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন

আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
4

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD