Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না উইলিয়ামসনের

March 9, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না উইলিয়ামসনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বেশ আগে থেকেই কনুইয়ের চোটে ভুগছেন কেন উইলিয়ামসন। পুরোপুরি সুস্থ হতে তাকে আরও বেশ কয়েকদিন থাকতে হবে বিশ্রামে। এজন্য বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। মঙ্গলবার ব্যাপারটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

সামনে টানা খেলা রয়েছে নিউজিল্যান্ডের। এজন্য আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চিন্তা রয়েছে নিউজিল্যান্ড বোর্ডের। এরমেধ্যেই ছিটকে গেলেন উইলিয়ামসন। তার জায়গায় সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। আর অধিনায়কত্বের ভার পড়তে পারে টম লাথামের কাঁধে।

আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম থেকেই অংশ নিতে পারেন উইলিয়ামসন। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। তবে কোচ গ্যারি স্টিড আশা করছেন, ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন উইলিয়ামসন। কিউই কোচের ভাষ্য, ‘উইলিয়ামসন দেশের জন্য খেলতে ভালোবাসে। তাই তার জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না।

তিনি আরও যোগ করেন, ‘যেকোনো ব্যাটসম্যানের সামনের কনুই ব্যাটিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ইনজুরিটা সারছিল না, তাই কিছু একটা করার প্রয়োজন ছিল। চলতি বছর কী পরিমাণ ব্যাটিং করেছে উইলিয়ামসন, দেখুন। হয়তো এ কারণেই ইনজুরির ঝুঁকিটা বেড়েছে।’

আগামী বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করবে নিউজিল্যান্ড। স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২০ মার্চ। এরপর দুই আরও দুটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে। এজন্য গত মাসের শেষ দিকে কিউই সফরে গেছে টিম টাইগার্স।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD