Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘সাকিব নেই, খুবই কঠিন হবে’

March 6, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘সাকিব নেই, খুবই কঠিন হবে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

২০ মার্চ থেকে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই। প্রথমেই ওয়ানডে। তারপর সমান তিন ম্যাচ টি-টুয়েন্টি লড়াই। এমনিতেই নিউজিল্যান্ড সফর বাংলাদেশ দলের জন্য দুঃস্বপ্নের আরেক নাম। এরমধ্যে দলে নেই সেরা তারকা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ছুটিতে আছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে আছেন সাকিব। তার অভাবটা বেশ চোখে পড়বে বলেই মনে করছেন মাশরাফি বিন মতুর্জা।

নেই তিনি নিজেও। বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে অধিনায়ক ছিলেন তিনিই। দেশটির কঠিন কন্ডিশনের কথা ভালই জানেন। সেটাও ফের মনে করিয়ে দিলেন গত শুক্রবার। এদিন মাশরাফি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অতিথি হয়ে।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে কথা বলেন। মাশরাফি বলছিলেন, ‘দেখুন, আমরা সবাই জানি, নিউজিল্যান্ড খুবই কঠিন। সঙ্গে সাকিব নেই, খুবই কঠিন হবে। তবে যাওয়ার আগে যে মানসিকতা ওরা দেখিয়েছে, যেভাবে কথা বলেছে, সেসব খুবই ইতিবাচক। আমার বিশ্বাস, দল ভালো করবে। কিন্তু আমার মনে হয় না দলকে অপ্রয়োজনীয় চাপ বেশি দেওয়া উচিত।’

মাশরাফি আরও যোগ করলেন, ‘আসলে সবাই জানি কঠিন কন্ডিশন। আমরা যদি এখান থেকে ভালোভাবে সমর্থন দেই…সমর্থনের বিভিন্ন ধরন আছে। ওই চাপ থেকে যদি ওদের মুক্ত করে দেই, তাহলে আমি নিশ্চিত যে ওরা ভালো খেলতে পারবে। হার-জিত অবশ্যই আছে। আমার বিশ্বাস ওরা ভালো করবে, যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই। যে দল আছে ওখানে, যথেষ্ট সামর্থ্য আছে।’

ক্রিকেটারদের ওপর থেকে চাপ কমানোর পরামর্শও দিলেন মাশরাফি। সাবেক এই অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগতভাবে প্রতিটি খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমিয়ে দিতে হবে। ওরা যদি মন খুলে খেলতে পারে, কোনো চাপ না থাকে, তাহলে অবশ্যই ভালো খেলবে। আমাদের সমস্যা হচ্ছে, খেলোয়াড়দের ওপর আমরা অযথা চাপ সৃষ্টি করে দেই। ওই চাপটা কমিয়ে আনতে হবে, ক্রিকেট বোর্ড থেকে, নির্বাচক বলেন বা আমরা দর্শক যারা আছি। ওদেরকে সমর্থন করাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি সমর্থন করলে ভালো খেলবে ওরা।’

বাংলাদেশ দল ১৫ মার্চ আগেই ড্যানেডিন চলে যাবে। ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD