Saturday, May 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরলেন তামিম-মুশফিকরা

March 4, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরলেন তামিম-মুশফিকরা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুঃসহ অভিজ্ঞতা শেষে ফেরেচেনা অঙ্গনে ফিরলেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফরের শুরুতেই হোটেলবন্দি ছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। ঘর বন্দি সময়টাকে জেল খানার সঙ্গেও তুলনা করেছেন তারা। অবশেষে বৃহস্পতিবার মাঠের দেখা পেলেন তারা। তাইতো ‘থামস আপ’ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের পোস্ট। লিখেছেন ‘৮ দিন কোয়ারেন্টিনের পর দারুণ একটি সেশন হলো।’

২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডে পা দেওয়ার পর বৃহস্পতিবার প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত মাঠে চারটি গ্রুপে ভাগ হয়ে আলাদা সময়ে অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। প্রতি গ্রুপে ছিলেন ৫ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ২ জন সদস্য। ২ ঘণ্টা করে সময় প্রতি গ্রুপের।

অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ‘আজকের অনুশীলনে সবার আগে আমরা ফিল্ডিং নিয়ে বেশি কাজ করেছি। শর্ট ক্যাচ, হাই ক্যাচ নিয়ে। এখানে আবহাওয়া ও বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এজন্যই ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং-বোলিং করেছি। পরে ফিটনেস নিয়ে কাজ করেছি, যেহেতু গত ৭ দিন ফিটনেসের কাজ খুব বেশি করতে পারিনি। ট্রেনারের নিদের্শা অনুযায়ী রানিং করেছি। সামনে যতদিন সময় আছে, ছোট ছোট প্র্যাকটিস করে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

কিউইদের বিপক্ষে লড়াইয়ের আগে জয়ের প্রত্যয় সাইফের। যদিও দলটির বিপক্ষে জয় সোনার হরিণ। সাইফ বলেন, ‘প্রত্যাশা অবশ্যই থাকবে। ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। দিনটি যদি আমাদের হয়, সবাই যদি ভালো খেলতে পারি, ফল অবশ্যই আমাদের পক্ষে কথা বলবে। পাশাপাশি টি-টোয়েন্টিও আছে। যেহেতু এর আগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, আমাদের চেষ্টা থাকবে এই সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে ফিরতে পারি।’

জৈব-সুরক্ষা বলয়ে গ্রুপ ধরে এমন অনুশীলন চলবে ৭ দিন। এরপর কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প মুশফিকদের।

আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Previous Post

ক্রিকেটের সব ম্যাচ সরাসরি র‌্যাবিটহোলে

Next Post

নিউজিল্যান্ডে ভূমিকম্প : নিরাপদেই আছে বাংলাদেশ দল

Related Posts

ইনজুরিতে সফর শেষ মুশফিকের
বিশেষ প্রতিবেদন

বিকল্প গড়ে যেতে চান মুশফিক

5
মিরপুরে নতুন লড়াই, জয়ের খোঁজে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মিরপুর টেস্টে নিয়ম কঠিন শাস্তি পাকিস্তানের

8
ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক

9
Next Post
ভ্যাকসিন নিয়েই নিউজিল্যান্ডে উড়াল দেবে টাইগাররা

নিউজিল্যান্ডে ভূমিকম্প : নিরাপদেই আছে বাংলাদেশ দল

Discussion about this post

সর্বশেষ..

ইনজুরিতে সফর শেষ মুশফিকের

বিকল্প গড়ে যেতে চান মুশফিক

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিম এখন শুধু একজন সিনিয়র ক্রিকেটার নন, তিনি এক যুগের প্রতীক। বয়স ৪০ ছুঁয়েছে, তবু ফিটনেস, নিবেদন...

মিরপুরে নতুন লড়াই, জয়ের খোঁজে বাংলাদেশ

মিরপুর টেস্টে নিয়ম কঠিন শাস্তি পাকিস্তানের

by cricbdadmin
0
8

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শুধু হারই নয়, ম্যাচ শেষে আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। স্লো ওভার...

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক

by cricbdadmin
0
9

ওয়ানডে ক্রিকেটে ফেরার গুঞ্জনকে একেবারে স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফেরার উদাহরণ নতুন কিছু...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিশ্বকাপের আগে আরেক মিশন বাংলাদেশের

by cricbdadmin
0
6

আগামী ১২ জুন পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ...

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় উইকেট। ম্যাচের দুদিন আগে উইকেটের যে চেহারা দেখা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD