Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অধিনায়ক হিসেবে মুমিনুলকে উপযুক্ত ব্যক্তি মনে করেন তামিম

February 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অধিনায়ক হিসেবে মুমিনুলকে উপযুক্ত ব্যক্তি মনে করেন তামিম
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চাপের মুখে টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দল তার নেতৃত্বে দেখছে না সাফল্যের মুখ। একের পর এক হেরেই যাচ্ছে। সঙ্গে যোগ হয়েছে মাঠে তার নিস্প্রভ উপস্থিতি। দলকে জাগিয়ে তুলতে পারছেন না স্বল্পভাষী এই ক্রিকেটার। অনেকেই টেস্টে তার বিকল্প খুঁজতে বলছেন।

যদিও এনিয়ে সোজা জবাব তামিম ইকবালের। সিনিয়র এই ক্রিকেটার আছেন মুমিনুল হকের পাশে। তার মতে মুমিনুলই নেতৃত্বের জন্য যোগ্যতম ব্যক্তি। চলুন দেখে নেই এ নিয়ে শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে কী বললেন তামিম।

প্রসঙ্গ মুমিনুলের অধিনায়কত্ব..

তামিম ইকবাল: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি ব্যক্তিগতভাবে মনে করি সে এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি। টেস্ট অধিনায়কত্ব সহজ কাজ না। ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন এটা একটা দিনের খেলা। টেস্ট অধিনায়কত্ব অনেক অনেক কঠিন। কিন্তু ওর যে চিন্তাধারা, ওর যে প্ল্যানিং, ওর যে ফোকাস, ওর যে ফিউচার প্ল্যান…টেস্ট ক্রিকেটকে যেভাবে দেখে। আমার কাছে মনে হয়না এখানে এর চাইতে বেটার কেউ আছে যে নেতৃত্ব দিবে। আই স্ট্রংলি বিলিভ মুমিনুল ইজ দ্য রাইট পারসন। কটা জিনিস আপনাদের সবার মাথায় রাখতে হবে যে সে খুবই তরুণ। সে ভুল করতেই পারে, এটা যে কোন অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত সময়ের সাথে সাথে ও স্ট্রেন্থ টু স্ট্রেন্থ হবে, অনেক ভালো কিছু দেখবো সে করছে।

কারও যদি ফোকাসটা থাকে টেস্ট ক্রিকেট নিয়ে, আমাদের টিমে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এমন কাউকে যদি বলতে হয় মুমিনুল সেখানে উপরের দিকেই থাকবে নিশ্চিতভাবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি সে সঠিক ব্যক্তি।

আমরাতো অবশ্যই সাপোর্ট দিতে চাই, যখনই আমাদের কিছু বলার থাকে আমরা বলি। ও যেটা ভালো মনে করে ও সেটা নেয়। যেটা মনে করে এখন দরকার নেই সেটা নেয়না। যেটা একজন অধিনায়কের জন্য ভালো দিক। মাঝে মাঝে এমনু হয় যে আমাদের মনে হয় ও যেটা সিদ্ধান্ত নিচ্ছে ওটা আমাদের অনুসরণ করা উচিৎ, আমরা সেটা অনুসরণ করি। এটা না যে সিনিয়র হওয়ার কারণে সবসময় ওকে বলতে থাকবো। সময় সময় যখন আমরা অনুভব করি তখনি আমরা পরামর্শ দিই। এবং সে শোনে, এটা না যে করে না। সব কথার শেষ কথা হি ইজ দ্য রাইট ম্যান ফ দ্য জব।

পেসার আবু জায়েদ রাহী ভালো করায় বাড়তি একজন পেসারের কমতি ছিল মনে হয়?

দেখেন যে প্ল্যানটা ছিল সেটাতো যে উইকেট দেখছি সেটার ছিল না। যখন ঘরের মাঠে কোন দল তিন স্পিনার নেয় তখন এটা রকেট সায়েন্স না, আপনার বুঝতেই পারেন আমরা আরও বেশি স্পিন ধরবে এমন উইকেট প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা স্পিন হয়নি যে কারণেই হোক না কেন। সো আমরা একয়াট প্ল্যান সেট করে এগিয়েছিলাম। এখন উইকেট স্পিনারদের সাহায্য না করায় এটা নিয়ে অনেক কথা হতে পারে। বাট গোয়িং ফরোয়ার্ড। আপনি জানেন যে বাংলাদেশ, আমরা জিতেছিলাম দুইটা বড় দলের সাথে ইভেন এই ওয়েস্ট ইন্ডিজের সাথেই শেষ যখন জিতেছি তখনও একই কম্বিনেশনেই সাকসেস হয়েছি।

Previous Post

‘নিজেদেরই দোষেই এই অবস্থা আমাদের’

Next Post

উইকেট বিলিয়ে চাপে বাংলাদেশ

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
উইকেট বিলিয়ে চাপে বাংলাদেশ

উইকেট বিলিয়ে চাপে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD