Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘সাকিব ভাই না থাকলে দুই খেলোয়াড় নিতে হয়’

February 10, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘সাকিব ভাই না থাকলে দুই খেলোয়াড় নিতে হয়’
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 

সাকিব আল হাসান নেই ঢাকা টেস্টে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অনুপস্থিতি ভাবাচ্ছে দলকে। দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি, বুধবার। প্রথম টেস্টে পাওয়া ঊরুর চোটে ছিটকে গেছেন সাকিব। তাকে ছাড়া খেলার আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানালেন আশার কথা।

চট্টগ্রাম টেস্টে হারের ধাক্কা সামলে উঠতে চায় দল। চলুন দেখে নেই ম্যাচের আগে কী বললেন টেস্ট অধিনায়ক।

প্রসঙ্গ চট্টগ্রামে ৩ উইকেটে হার…

যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো। অতীতের পজিটিভ জিনিস নিয়ে সামনে এগোতে চাই। দলের সবাই পজিটিভ আছে। সবাই পজিটিভ আছে। কালকের টেস্টে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করব। এই ম্যাচ জেতার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। পরিস্থিতির কারণে কিছু সিদ্ধান্ত নিতে হয়। ওরকম কিছু সিদ্ধান্ত নিতে হবে।

দল কী চাপে..
ভারত সফর করেন বা পাকিস্তান, আন্তর্জাতিক ক্রিকেটে বড় দল ছোট দল যেই হোক, হারলে তো চাপ থাকেই। সেই হিসেবে চাপ আছে। এরকম পরিস্থিতিতে কখনো আমরা পড়িনি। এখান থেকে অনেক কিছু শিখতে পারব, বিশেষ করে কীভাবে চাপ সামলাতে হবে, কীভাবে বল করতে হবে।

মিরপুরে উইকেট কেমন হবে?

উইকেট কাল বুঝতে পারব, এখনো বোঝা যাচ্ছে না। একাদশও কন্ডিশনের উপর নির্ভর করছে। অবশ্যই পেসারদের প্রাধান্য দেওয়া হবে। উইকেট দেখে পেসার স্পিনারদের ব্যাপারে সিদ্ধান্ত নিব।

দলে নেই সাকিব আল হাসান..

সাকিব ভাই যেহেতু নেই, দুইজন খেলোয়াড়কে দলে নিতে হবে এটা শুধু আমি না আপনারা সবাই জানেন। সেই জায়গায় দুইজন খেলোয়াড় হয়ত নতুন করে খেলবে। যেহেতু সাদমান নেই, পরিবর্তন আসতে পারে। সাকিব ভাই যেহেতু নেই মাঝখানেও একটা পরিবর্তন হতে পারে, ছয় নম্বরে।

সাকিব ভাই না থাকলে দুইটা খেলোয়াড় নিতে হয়। সে কারণে ব্যাটিং বোলিং দুইটাই পারে এরকম খেলোয়াড়ের দরকার ছিল। সে কারণেই হয়ত সৌম্যকে দলে নেওয়া হয়েছে।

জিনিসগুলো যেভাবে নিবেন আরকি। সাকিব নেই, দল চলবে না, পৃথিবী চলবে না, বাংলাদেশ চলবে না এটাও না। এর আগেও সাকিব ভাই ছিলেন না, তখনো বাংলাদেশ ভালো খেলেছে। সত্যি কথা আমি ওভাবে চিন্তা করছি না। সাকিব ভাইর না থাকা নিয়ে চিন্তা করছি না, বিষয়টা যেন মাথায় না থাকে সেই চেষ্টা করছি।

প্রসঙ্গ রিভিউ। চট্টগ্রামে বেশ ভুগেছে দল…

এগুলো তো তাৎক্ষনিক সিদ্ধান্ত। এসব নিয়ে এত বেশি কথা বলার কিছু নেই। এসব তাৎক্ষনিক সিদ্ধান্তে মাঝেমাঝে দ্বিধা সৃষ্টি হয়। কারণ খুব কম সময় থাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার যেটা মনে হয়, অধিনায়ক হিসেবে যেটা মনে করি- এসব তাৎক্ষনিক সিদ্ধান্তের উপরই নির্ভর করে।

Previous Post

ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি

Next Post

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু ২৬ ফেব্রুয়ারি

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু ২৬ ফেব্রুয়ারি

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু ২৬ ফেব্রুয়ারি

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD