Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘সাকিবকে ছাড়াও বাংলাদেশ ভালো দল’

February 10, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘সাকিবকে ছাড়াও বাংলাদেশ ভালো দল’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জিততে জিততে চট্টগ্রাম টেস্টে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে টিম টাইগার্স। এরইমধ্যে গত রোববার জানা গেল চলতি সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে বেশ চিন্তিত স্বাগতিকরা। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এনক্রুমাহ বনার বলছেন, সাকিবকে ছাড়াও বাংলাদেশ ভালো দল। যে কারণে মুমিনুল হকের দলকে তারা হালকাভাবে নিচ্ছেন না।

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে বলতে গেলেই একাই গুঁড়িয়ে দিয়েছিলেন সাকিব। যে কারণে তিনি হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বোলিং করার সময় চোট পান বাঁ পায়ের কুঁচকিতে। টেস্ট সিরিজ শুরুর আগে সেই চোট সারিয়ে ফিট হয়ে ওঠেন। কিন্তু চোট তার পিছু ছাড়েনি। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান বাঁ পায়ের উরুতে। এই চোটের কারণে আর ব্যাটিং বা বোলিং করতে পারেননি। চট্টগ্রাম টেস্ট শেষে জানা যায়, পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন সাকিব। মঙ্গলবার তার বদলি হিসেবে দলে নেওয়া হয় সৌম্য সরকারকে।

সাকিব না থাকলেও বাংলাদেশকে হালকেভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন এনক্রুমাহ বনার, ‘সাকিবের অনুপস্থিতি তাদের জন্য বিশাল ক্ষতি। তার পারফরম্যান্স ভালো, অভিজ্ঞও। তবে সাকিবকে ছাড়াও তারা ভালো একটি দল। তাই কোনো কিছুই হালকাভাবে নিচ্ছি না। আমরা একই প্রস্তুতি নিব, যা আমাদের ভালো ফলাফলও এনে দিচ্ছে। জেতাটা গুরুত্বপূর্ণ; শুধু আমাদের জন্যও নয়, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা সমর্থকদের জন্যও।’

বর্নার আরও বলেন, ‘আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল থাকা এবং দেশের জন্য লড়াই করা খুব গুরুত্বপূর্ণ।’

সাকিবকে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেই নয় বাংলাদেশ পাবে না আসন্ন নিউজিল্যান্ড সফরেও। সে সময় সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এরইমধ্যে এ তারকা বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD