Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শততম টেস্টে ইতিহাস রুটের

February 5, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শততম টেস্টে ইতিহাস রুটের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিজ হাতেই লিখলেন শততম টেস্টের পান্ডুুলিপি। গড়লেন অনন্য এক রেকর্ড। শুক্রবার শুরু হয়েছে চেন্নাই টেস্ট। ভারতের বিপক্ষে এই টেস্টেই নিজেকে জো রুট নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। দেশের হয়ে জীবনের প্রথম টেস্ট খেলেছেন। ভারতের বিপক্ষে ইংল্যান্ড অধিনায়ক খেলছেন ক্যারিয়ারের শততম টেস্ট। সেখানেই শতরান তুলে নিলেন তিনি।

ইতিহাসের নবমক্রিকেটার হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরি তুলে গড়লেন ইতিহাস। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমে রুট সেঞ্চুরি করেন ১৬৪ বলে। শেষে পর্যন্ত তিনি অপরাজিত ১২৮ রানে। ১৯৭ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ১টি ছয়।

তার আগে মাত্র ৮জন শততম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। তারা হলেন- কলিন কাউড্রে, জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইজামাম-উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। এর মধ্যে অস্ট্রেলিয়ার পন্টিং একমাত্র ক্রিকেটার যিন, শততম টেস্টের দুই ইনিংসেই তুলে নিয়েছিলেন শতরান।

২০১২ সালের ১৩ ডিসেম্বর নাগপুরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক রুটের। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি তাদের বিপক্ষেই শততম টেস্ট খেললেন। এই টেস্টের আগে ৯৯ টেস্টে ৫৪.৯৭ গড়ে তুলেছেন ৮২৪৯ রান। সেঞ্চুরি ১৯টি, হাফসেঞ্চুরি ৪৯টি। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহে তার ওপরে রয়েছেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক (১২৪৭২), গ্রাহাম গুচ (৮৯০০) ও অ্যালেক স্টুয়ার্ট (৮৪৬৩)।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৯.৩ ওভারে ২৬৩/৩ (বার্নস ৩৩, সিবলি ৮৭, লরেন্স ০, রুট ১২৮*; ইশান্ত ১৫-৩-২৭-০, বুমরাহ ১৮.৩-২-৪০-২, অশ্বিন ২৪-২-৬৮-১, নাদিম ২০-৩-৬৯-০, সুন্দর ১২-০-৫৫-০)।

Previous Post

অনাকাংখিত রেকর্ডে মাশরাফির পাশে তামিম

Next Post

৩০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান তাইজুল

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
৩০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান তাইজুল

৩০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান তাইজুল

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD