Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুরুর ঝড় থেমে গেল মাঝপথে, হারল বাংলাদেশ

August 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শুরুর ঝড় থেমে গেল মাঝপথে, হারল বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ডারউইনের মাঠে শুরুটা ছিল রূপকথার মতো। পাকিস্তান শাহীন্সের ২২৮ রানের পাহাড়চূড়া লক্ষ্য তাড়ায় প্রথম বল থেকেই আক্রমণ চালায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার সাইফ হাসান ও জিসান আলমের ব্যাটে ছক্কা-চারের বন্যা বইতে থাকে। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে উঠে ৭৪ রান-দর্শকরা তখন ভাবছিলেন, হয়তো আজ বড় কোনো ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন।

কিন্তু গল্পের বাঁক বদলে যায় অষ্টম ওভারে। মাজ সাদাকাতের বল পুল করতে গিয়ে জিসান ৩৩ রানে ক্যাচ দেন। ভাঙে ৮৬ রানের জুটি। সেখান থেকে ম্যাচ ধীরে ধীরে পাকিস্তানের দিকে হেলে পড়ে। সাইফ অবশ্য ২৬ বলে ফিফটি তুলে নেন, কিন্তু ওয়াসিম জুনিয়রের লেংথ ডেলিভারিতে ছক্কার চেষ্টায় টপ-এজ হয়ে ফেরেন ৫৭ রানে। এর পর আফিফ (৬), সোহান (২২), অঙ্কন (৯), রাব্বি (০)-কেউই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে অলআউট হয়ে থামে ১৪৮ রানে।

এর আগে আজ টসে জিতে ব্যাট করতে নেমে শাহীন্সের ওপেনার খাওয়াজা নাফে ও ইয়াসির খান ঝড় তুলেছিলেন। পাওয়ার প্লেতে ৬৯ রান, এরপর দুইজনের ফিফটি-নাফে ৩১ বলে ৬১, ইয়াসির ৪০ বলে ৬২। উদ্বোধনী জুটি ভাঙলেও আব্দুল সামাদের ২৩ বলে অপরাজিত ৫৬ এবং ইরফান খান নিয়াজীর ১২ বলে ২৫ রানের ক্যামিওয় ২০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৭/৪।

পাকিস্তানের হয়ে আকরাম (৩/১৯) ও সাদ মাসুদ (৩/৩০) নিয়েছেন সর্বোচ্চ উইকেট। সহায়তা করেছেন ওয়াসিম জুনিয়র (২/২৪)।

বাংলাদেশ ‘এ’ দল পরের ম্যাচ শনিবার নেপাল জাতীয় দলের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান শাহিনস: ২০ ওভারে ২২৭/৪ (নাফে ৬১, ইয়াসির ৬২, সামাদ ৫৬*, ফাইক ১৮*, ইরফান ২৫, মাসুদ ১*; রকিবুল ১/৪৩, হাসান ১/৩৪)।
বাংলাদেশ ‘এ’: ১৬.৫ ওভারে ১৪৮/১০ (জিসান ৩৩, সাইফ ৫৭, সোহান ২২; আকরাম ৩/১৯, সাদ ৩/৩০, ওয়াসিম ২/২৪)
ফল: পাকিস্তান শাহিনস ৭৯ রানে জয়ী।
ম্যাচসেরা: ইয়াসির খান।

Previous Post

মায়ের ক্যান্সার চিকিৎসা নিয়ে ব্যস্ত হৃদয়, গুজব নিয়ে ক্ষোভ!

Next Post

সিপিএলে ফিরেও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
সিপিএলে ফিরেও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

সিপিএলে ফিরেও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD