ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) দশক সেরা পুরুষ টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে গত মাসে। যেখানে দশক সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। রোববার তার স্বীকৃতি হিসেবে এ তারকা বুঝে পেয়েছেন আইসিসির বিশেষ ক্যাপ।
রোববার নিজের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সেই ক্যাপ পরে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে পেলাম ক্যাপটি।’
আইসিসির দশক সেরা ওয়ানডে দলে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
এবার আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে। ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এ দল নির্বাচন করা হয়েছে।



