Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাট করতে কী ভুলেই গেলেন আশরাফুল!

December 7, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাট করতে কী ভুলেই গেলেন আশরাফুল!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

৫, ২৫, ৬, ২০, ১! না, কোন ফোন নম্বরের সংখ্যা নয়। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মোহাম্মদ আশরাফুলের এখন অব্দি পারফরম্যান্স। এমন ব্যর্থতার পর কি আর একাদশে জায়গা থাকে? না, থাকে না বলেই তিনি নেই একাদশে। আশরাফুলকে ছাড়াই রোববার একাদশ সাজাল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

আশরাফুল ব্যাটিং যেন ভুলেই গেলেন। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে পাঁচ ম্যাচে আশরাফুলের রান মাত্র ৫৭। স্ট্রাইক রেট ৯১.৯৩। প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৫ রান। পরের ম্যাচে ২৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

তারপর চেনাই যাচ্ছে না তাকে। বরিশালের বিপক্ষে ৪ বলে ৬ রান। চট্টগ্রামের বিপক্ষে ১৯ বলে ২০। ঢাকার বিপক্ষে ৮ বলে ১ রান। এ কারণেই আশরাফুলের জায়গা এখন সাইড বেঞ্চে।

মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে একাদশ সাজিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। আশরাফুলের বাদ পড়ায় একাদশে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার ও সাবেক ক্রিকেটার হান্নান সরকারও হতাশ। আশরাফুলের পারফরম্যান্স নিয়ে হান্নান বলছিলেন, ‘দেখুন সবার মধ্যেই কিছুটা হতাশা কাজ করছে। আমরা যেভাবে চিন্তা করেছিলাম বা যেভাবে আশা করেছিলাম সেটা পূরণ করতে পারেনি। কিন্তু আশরাফুল একটু চাপেও ছিল।’

ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই ক্যারিয়ারে অন্তত আরও একবার জাতীয় দলে খেলতে চাইছেন আশরাফুল। এটাও চাপে রাখছে তাকে।

হান্নান সরকার বলেন, ‘তার স্বাভাবিক ব্যাটিং বা ঐ প্রক্রিয়ার মধ্যে হয়দো কাজটা করতে পারেনি। এটা অবশ্যই কিছুটা হতাশার বিষয় ছিল। কিন্তু ক্রিকেট আমরা যেহেতু খেলেছি-আমরা জানি, চাপে থাকলে অনেক সময় এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয়; সেটাই হয়েছে। সে তো এখনো ক্রিকেট খেলছে এবং ভবিষ্যতও রয়েছে। তার জায়গা থেকে চেষ্টা করেই যাবে।’

সুযোগ পেলে হয়তো ফের চেষ্টা করে যাবেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। কিন্তু ফের এই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সুযোগ মিলবে তো?

Previous Post

মাহমুদউল্লাহর শেষের ঝড়ে জিতল খুলনা

Next Post

অনুশীলনে ফিরলেন মাশরাফি

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

7
এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

6
একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

10
Next Post
অনুশীলনে ফিরলেন মাশরাফি

অনুশীলনে ফিরলেন মাশরাফি

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
7

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
6

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD