Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের প্রত্যাবর্তন, শেষ ওভারে আরিফুলের ৪ ছক্কা

November 24, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের প্রত্যাবর্তন, শেষ ওভারে আরিফুলের ৪ ছক্কা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ম্যাচটা ছিল সাকিব আল হাসানের। তার দিকেই ছিল চোখ। কারণ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই যে প্রতিযোগিমূলক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরার ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত কিছু করতে পারেন নি এই তারকা অলরাউন্ডার।

বল হাতে ৩ ওভারে নেন ১ উইকেট। এরপর ব্যাট হাতে ১৩ বলে ১৫ রান। সঙ্গে দলের জয়টা যেন বোনাস।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মঙ্গলবার সাকিবের ম্যাচে বাজিমাত করলেন আরিফুল হক। শেষ ওভারে চার ছক্কায় দারুণ এক জয় এনে দেন তিনি খুলনাকে।

১৫৩ রান লক্ষ্যে নেমে শেষ ওভারে জিততে খুলনার প্রয়োজন ছিল ২২ রান। ঠিক তখনই ৪ ছক্কায় দলকে এনে দিলেন জয়। ৪ উইকেটের ফরচুন বরিশালের বিপক্ষে জয় তুলে নিয়েছে জেমকন খুলনা। ৩৪ বলে ৪৮ রান করে আরিফুল খুলনার নায়ক।

এই ম্যাচ দিয়ে প্রায় ১৩ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। এমন দিনে বল হাতে কিছুটা করলেও ব্যাটিংয়ে হতাশ করেন তিনি। ৩ ওভার করে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। আর ব্যাট হাতে ১৩ বলে দুই চারে ১৫ রানে ফিরে যান সাজঘরে।

তবে স্বস্তি এটাই জিতেছে সাকিবের দল। জয় দিয়ে শুরু মিশন খুলনার। হারে টুর্নামেন্ট শুরু তামিম ইকবালের দলের। বড় খবর এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জয়ে রঙিন করেই প্রত্যাবর্তন হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের।

সংক্ষিপ্ত স্কোর-

ফরচুন বরিশাল: ২০ ওভরে ১৫২/ ৯ (মিরাজ ০, তামিম ১৫, পারভেজ ৫১, আফিফ ২, তৌহিদ ২৭, ইরফান ১১, অঙ্কন ২১, আমিনুল ৫, সুমন ০, তাসকিন ১২*, কামরুল রাব্বি ২*; শফিউল ৪-০-২৭-২, আল আমিন ৪-০-৩২-০, হাসান ৪-০-২৫-২, শহিদুল ৪-০-১৭-৪, সাকিব ৩-০-১৮-১, মাহমুদউল্লাহ ১-০-৮-০)।
জেমকন খুলনা: ১৯.৫ ওভারে ১৫৫/৬ (এনামুল ৪, ইমরুল ০, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ১৭, জহুরুল ৩১, আরিফুল ৪৮*, শামীম ২৬, শহিদুল ৮*)।
ফল: জেমকন খুলনা ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আরিফুল হক

Previous Post

ঢাকা-চট্টগ্রাম দুই ভেন্যুতে উইন্ডিজ সিরিজ!

Next Post

অবশেষে করোনামুক্ত হাবিবুল 

Related Posts

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

5
‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
Next Post
অবশেষে করোনামুক্ত হাবিবুল 

অবশেষে করোনামুক্ত হাবিবুল 

Discussion about this post

সর্বশেষ..

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
5

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর ঘরের মাঠে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে...

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD