ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশেষে করোনামুক্ত হয়েছেন। দ্বিতীয় করোনা টেস্টের ফল বুধবার নেগেটিভ এসেছে তার।
এর আগে গত ১২ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন বাশার। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে, ১৬ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
করোনা আক্রান্ত হওয়ার আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ চলাকালীন এবং ক্রিকেটারদের অনুশীলনেও মাঠে সরব ছিলেন হাবিবুল বাশার সুমন। বুধবার করোনা মুক্ত হওয়ায় নিশ্চিয়ই আবার চেনা পরিবেশে দ্রুত ফিরবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ নির্বাচক।



