Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকা-চট্টগ্রাম দুই ভেন্যুতে উইন্ডিজ সিরিজ!

November 28, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হঠাৎ অন্ধকার মিরপুরের শেরেবাংলা, খেলা বন্ধ ৯ মিনিট
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আসছে বছরের জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকেই বৈশ্বিক কিংবা দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পারছেন না মুশফিকুর রহিমরা। মাঝে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা তৈরি হলেও কোয়ারেন্টাইন নিয়ে সমঝোতা না হওয়ায় দৃশ্যপট পাল্টে যায়। তবে নতুন বছরের শুরুতেই আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সেই সিরিজে মুখোমুখি হবে দুই দল।

তার আগে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে এ মাসেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজের দুই প্রতিনিধি। তাদের জন্য দুটি ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম প্রস্তুত রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এই তথ্য দিলেন বোর্ড পরিচালক আকরাম খান। তাহলে এই দুই ভেন্যুতেই হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ?

করোনার কারণে জৈব-সুরক্ষা বলয়ে বাংলাদেশে খেলতে আসবে ওয়েস্ট ওয়েস্ট। যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সবই খেলার কথা রয়েছে সফরকারীদের।

বাংলাদেশও এই সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইছে। তার আগে বিসিবির প্রস্তুতির কমতি নেই। গত মাসেই প্রেসিডেন্ট’স কাপ জৈব-সুরক্ষা বলয় তৈরি করে অনুষ্ঠিত হয়েছে। এবার শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ।

বিসিবি পরিচালক আকরাম খান জানালেন ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছে প্রতিনিধি দল। তারা সব পর্যবেক্ষণ করবেন। বলছিলেন, ‘সামনের ২৮ তারিখ আসছেন দুই জন। একজন মেডিকেলের, একজন সিকিউরিটি। ভেন্যু যেগুলা রয়েছে- ঢাকা এবং চট্টগ্রাম, দুটো জায়গায়ই ওরা যাবে। দেখে-টেখে ওরা ওদের রিপোর্ট দেবে। কথাবার্তায় আমরা অনেক এগিয়েছি। দুটো ভেন্যু করছি আমরা। এই সিচুয়েশনের জন্য বেশি কর‍তে হয়। ঢাকা এবং চিটাগং এ ভেন্যু সিলেক্ট করেছি। সেভাবে আমরা আগাচ্ছি।’

বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে গ্যালারিতে নেই দর্শক। সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কী দর্শক গ্যালারিতে থাকবেন? করোনার সংক্রমণের সময়ে আকরাম খান বলেন, ‘এটা তো আমরাও চাই। আমরা যখন মাঠ বানাই- তখন ১৫-২০ হাজার মানুষের বসার ব্যবস্থা তো করাই আছে। এখানে কিছু করার নাই। আমরা দেখি, আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। যেহেতু আমরা এর আগে একটা টুর্নামেন্ট করেছি। এখন তারচেয়ে বেটার একটা টুর্নামেন্ট শুরু করেছি। আপনারা জানেন আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও অনেক ইম্পরটেন্ট। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি বাট এটা আমাদের জন্য অনেক খারাপ একটা ব্যাপার যে দর্শক আসতে পারছে না। ওনাদের কথা আমরা মাথায় রেখেছি। সিচুয়েশন যদি ভালো হয় তাহলে আমরা আবার তাদের এলাও করতে পারবো।’

জাতীয় দল তো মাঠে নামছে। বাকিদের কী হবে। তাদের নিয়ে কী ভাবছে বিসিবি? ঢাকা প্রিমিয়ার লিগ হবে তো? আকরাম বলছিলেন, ‘আমরা চেষ্টা করবো। ডিপিএলটা একটু ডিফিকাল্ট। ১০-১২টা টিম আছে, প্র্যাকটিস সেশন আছে, বাবল করাটাও কিন্তু ডিফিকাল্ট। কিন্তু বোর্ডের আন্ডারে যে টুর্নামেন্টটা করি যেমন বিপিএল, সেটা কিন্তু দুটা ভেন্যুতে আমরা করতেই পারি। চিন্তাভাবনা আছে, আমরা আলাপ আলোচনা করছি।’

Previous Post

মেহেদী ম্যাজিকে জিতল রাজশাহী

Next Post

সাকিবের প্রত্যাবর্তন, শেষ ওভারে আরিফুলের ৪ ছক্কা

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
সাকিবের প্রত্যাবর্তন, শেষ ওভারে আরিফুলের ৪ ছক্কা

সাকিবের প্রত্যাবর্তন, শেষ ওভারে আরিফুলের ৪ ছক্কা

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD