Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মেহেদী ম্যাজিকে জিতল রাজশাহী

November 24, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মেহেদী ম্যাজিকে জিতল রাজশাহী
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ম্যাচটা হয়ে থাকল মেহেদি হাসানের। ব্যাট হাতে শুরুতে দুর্দান্ত ফিফটি। এরপর বল হাতে প্রতিপক্ষের দাপুটে ক্রিকেট থামিয়ে দলকে এনে দিলেন দারুণ এক জয়। মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারিয়েছে রাজশাহী।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো ম্যাচে ২ রানে জিতেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস হেরে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রাজশাহী। এরপর জবাবে নেমে ৫ উইকেটে ১৬৭ রানে আটকে যায় বেক্সিমকো ঢাকা।

ম্যাচের শেষটা ছিল উত্তেজনায় মোড়ানো। জয়ের জন্য শেষ ওভারে ঢাকার চাই ৯ রান। দুর্দান্ত খেলতে মুক্তার আলি ছিলেন স্ট্রাইকে। আগের ওভারেই যিনি তিন ছক্কা হাঁকিয়ে উড়ছিলেন। ঠিক তখনই বল হাতে নিয়ে পেসার মেহেদি দিলেন মাত্র ৬ রান। বিস্ময়কর তো বটেই।

এর আগে ব্যাট হাতেও নিজেকে চিনিয়েছেন মেহেদী। ৩ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৫০ রান করেন তিনি। সঙ্গে নুরুল হাসান সোহানেরও ছিল দাপট। ৩ ছক্কায় ২০ বলে ৩৯ করেন এই ব্যাটসম্যান। তবে ম্যাচের সেরা অলরাউন্ডার মেহেদি হাসানই।

ম্যাচ জয়ের নায়ক ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। মেহেদি বলছিলেন, ‘আমার অনেক বিশ্বাস ছিল। তাছাড়া অধিনায়কের অনেক বিশ্বাস ছিল। সেই আস্থা থেকেই আমাকে বোলিং দিয়েছেন। দলের অন্যরাও সবাই আমাকে বিশ্বাস করছিল। বিশ্বাসের জন্যই আমি যেটা করতে চেয়েছিলাম, সেটা হয়ে গেছে।’

এই সাফল্যের পথ ধরে সেরাও হয়ে গেলেন। মেহেদী প্রতিক্রিয়া বলেন, ‘সবসময়ই ম্যাচসেরা হলে অসাধারণ লাগে। আমার ক্ষেত্রেও একই। ব্যাটিং-বোলিং দুটিতেই দলে অবদান রাখতে পেরে ভাগ্যবান মনে করছি নিজেকে।

সংক্ষিপ্ত স্কোর-

মিনিস্টার গ্রুপ রাজশাহী: ২০ ওভারে ১৬৯/৯ (শান্ত ১৭, ইমন ৩৫, রনি ৬, আশরাফুল ৫, ফজলে রাব্বি ০, সোহান ৩৯, মেহেদি ৫০, ফরহাদ ১১*, সানি ০, মুকিদুল ০, ইবাদত ২*; রুবেল ৪-০-২৯-০, মেহেদি রানা ৪-০-৩১-১, নাসুম ৪-০-৪১-১, মুক্তার ৪-০-২২-৩, নাঈম ৩-০-৩২-১, সাব্বির ১-০-১১-০)।
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৬৭/৫ (তানজিদ ১৮, ইয়াসির ৯, নাঈম ২৬, মুশফিক ৪১, আকবর ৩৪, সাব্বির ৫*, মুক্তার ২৭*; মেহেদি ৪-০-২২-১, ইবাদত ৪-০-৩৬-১, মুকিদুল ৪-০-৩৫-০, সানি ৪-০-৩৮-১, রেজা ৪-০-৩৩-১)
ফল: মিনিস্টার গ্রুপ রাজশাহী ২ রানে জয়ী
ম্যাচসেরা: মেহেদি হাসান

Previous Post

ভারতীয় শিবিরে বড় ধাক্কা

Next Post

ঢাকা-চট্টগ্রাম দুই ভেন্যুতে উইন্ডিজ সিরিজ!

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
হঠাৎ অন্ধকার মিরপুরের শেরেবাংলা, খেলা বন্ধ ৯ মিনিট

ঢাকা-চট্টগ্রাম দুই ভেন্যুতে উইন্ডিজ সিরিজ!

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD