Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

করাচি যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

November 6, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রেকর্ড গড়ে স্কটিশদের হারাল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। তামিম খেলবেন লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ মুলতান সুলতানসে। শেষ ধাপে খেলতে সহসাই করাচির পথে ঢাকা ছাড়বেন দু’জন।

সোমবার এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন তারা। এর আগে ২০১৭ ও ২০১৮ পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন মাহমুদউল্লাহ। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে তামিম খেলেন পেশাওয়ার জালমিতে।

এ বছরের পিএসএল মাঝ পথে থমকে যায়। করোনাভাইরাসের কারণে গত মার্চে টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হতে পারেনি।

এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর। ভেন্যু করাচি।

টুর্নামেন্টে খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়তে পারেন তামিম-মাহমুদউল্লাহ।

পিএসএলে খেলার অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ বলেন, ‘পিএসএলে খেলার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। এই বছর ক্রিকেট খেলতে হচ্ছে একটু ভিন্নভাবে। আশা করছি আমাদের ভক্তদের মুখে হাসি ফোটানোয় অবদান রাখতে পারব।’ তামিম ইকবাল জানাচ্ছিলেন, ‘পিএসএলে ফেরার জন্য দেরি সইছে না আমার। লাহোর কালান্দার্স খুবই ভালো খেলেছে এখনও পর্যন্ত। আমাদের দলের ট্রফি জয়ে ভূমিকা রাখতে চাই।’

১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মুলতান সুলতানস। কোয়ালিফায়ার ম্যাচে ১৪ নভেম্বর তাদের প্রতিপক্ষ করাচি কিংস। তামিমের লাহোর কালান্দার্স ১০ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। ১৪ নভেম্বর প্রথম এলিমিনেটরে তামিমদের প্রতিপক্ষ পেশাওয়ার জালমি। সেই ম্যাচে জিতলে দ্বিতীয় এলিমিনেটর ১৫ নভেম্বর। ১৭ নভেম্বর ফাইনাল।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD