Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘শ্রীলঙ্কার দেয়া ১৪ দিনের কোয়ারেন্টিন শর্ত মানা সম্ভব নয়’

September 28, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
করোনা অ্যাপের আওতায় ক্রিকেটাররা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এখনো ধোঁয়াশা কাটেনি বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে। এদিকে নিজ দেশের কোভিড-১৯ টাস্কফোর্সের নিয়ম ভাঙতে পারবে না শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। দেশটি চাইছে, ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে লঙ্কা সফর করুক বাংলাদেশ। কিন্তু তাদের এ শর্ত মানা সম্ভব নয় বলে রোববার সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

১৪ দিন ঘরবন্দি থাকলে ক্রিকেটারদের ফিটনেস নষ্ট হবে। তাই কোয়ারেন্টিনের সময় কমিয়ে সফর নিয়ে আশাবাদী প্রতিমন্ত্রী। লঙ্কা সফরের বিষয়টি নিয়ে আজ রোববার লঙ্কান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বার্তা পাঠাবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জাহিদ আহসান রাসেল, ‘করোনাকালে একটা সিরিজ হবে, এটা আমরা খুব আগ্রহের মধ্যে আছি। আমাদের ক্রিকেটাররাও মনোযোগ দিয়ে অনুশীলন করছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে নিয়মিত। আমরা আশা করছি, ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যাপারটা কমানো হবে। আসলে রুমের মধ্যে এত দিন থেকে খেলা সম্ভব নয়। আমাদের খেলোয়াড়রা যদি ১৪ দিন রুমের মধ্যেই থাকে, তাহলে ফিটনেসে ঘাটতি দেখা দেবে। তারা কোনো পারফরম্যান্স দেখাতে পারবে না।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। ১৪ দিন যদি রুমের মধ্যেই আটকে থাকে ক্রিকেটাররা, তাহলে তাদের ফিটনেস ঠিক থাকবে না। আমরা চাচ্ছি, হোটেলে কোয়ারেন্টিনে থাকাকালে ওখানে যেন জিম করার সুবিধা দেওয়া হয়, সুইমিংপুল সুবিধা দেওয়া হয়। আশা করি, আজকের মধ্যে আমরা একটা মেসেজ পাব।’

এর আগে শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, দেরিতে হলেও হচ্ছে শ্রীলঙ্কা সফর। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লঙ্কা সফরে যাবে।

Previous Post

আইসিসিতে এবার করোনার হানা, সদর দপ্তর বন্ধ

Next Post

শর্তে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

1
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
শর্তে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

শর্তে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
1

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD