Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুশফিকদের অনুশীলনে ফেরাতে প্রস্তুত বিসিবি

June 3, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
খেলোয়াড়, কর্মকর্তাদের বাসা থেকে বেরুতে না করেছে বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনার প্রভাবে পুরো পৃথিবী থমকে গেছে। এ অবস্থার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী মাসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজও খেলবে। অবধারিতভাবে তারাও অনুশীলনে ফিরছে। কিন্তু কবে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ফিরবে তা এখনো নিশ্চিত নয়। তবে টাইগারদের অনুশীলনে ফেরানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

বুধবার সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন সবধরনের পরিস্থিতির কথা চিন্তা করেই পরিকল্পনা করা হয়েছে। তাই চাইলে যে কোনো সময়ই অনুশীলন শুরু করা যেতে পারে, ‘ট্রেনিং সাধারণত দুটো কারণে করা হয়। একটা হচ্ছে কোনো টুর্নামেন্টকে মাথায় রেখে এবং আরেকটা হচ্ছে ফিটনেস ধরে রাখার জন্য। আমরা এখনো জানি না যে কোনো টুর্নামেন্টকে রেখে পরিকল্পনা আছে কিনা। তো আমরা ধরে নিতে পারি যে ফিটনেসের জন্য অনুশীলন করা হবে।’

দেবাশীষ আরও বলেন, ‘এখন ফিটনেসের জন্য যদি হয় তবে আমরা ফিটনেসের উপর জোর দেব এবং স্কিলের উপর কম জোর দেব। কেননা দুই-তিন মাস ধরে কেউই তেমনভাবে ফিটনেস ট্রেনিং করতে পারেনি অথবা এক এক জন এক এক রকমভাবে করেছে যার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। তো আমরা চেষ্টা করব সপ্তাহখানেক ফিটনেস এর উপর নজর দিয়ে সবাইকে একটা স্ট্যান্ডার্ড এ নিয়ে আসার জন্য, তারপর ধীরে ধীরে স্কিল ট্রেনিংয়ের দিকে যাব, এটা হচ্ছে প্রাথমিক বিষয়।’

অনুশীলনে ফিরলেও ক্রিকেটারদের অনেক নিয়ম মানতে হবে। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘আমরা দুই ধরনের পরিকল্পনা করছি। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান মানে সোলো (একক) ট্রেনিং। একজন একজন করে ট্রেনিং করবে, একজন আসবে, ট্রেনিং করবে চলে যাবে। পরে আরেকজন আসবে এভাবে আমরা একটা প্ল্যানিং করেছি। তো আমাদের মাঠ আছে তিনটা। একাডেমির মাঠ রয়েছে, স্টেডিয়ামের মাঠ রয়েছে আর ইনডোরের মাঠ রয়েছে। তাই আমরা তিনজনকে দিয়ে শুরু করতে পারি তিন জায়গায়। এভাবে হলে সবাই এক ঘন্টায করে ট্রেনিং করলে দিনে আমরা প্রায় ১৫ জনকে ব্যবহার করতে পারছি, তো সেটা একটা প্ল্যান করেছি আমরা।

এক জায়গায় অনুশীলন করলে বেশিজন অংশ নিতে পারবে না। এ নিয়ে দেবাশীষ বলেন , ‘আমরা যদি একটা জায়গায় ট্রেনিং করি তাহলে সে ক্ষেত্রে আমরা দিনে ৫ থেকে ৬ জনের বেশি ট্রেনিং করতে পারবো না। এটা আবার নির্ভর করবে আমরা কতজনকে ডাকছি তার ওপর। প্রথমে পেস বোলারদের ডাকবো নাকি ব্যাটসম্যানদের ডাকবো এগুলোর জন্য আমরা আলাদাভাবে চিন্তা করে রেখেছি। কারণ প্রত্যেকটার সঙ্গে আমাদের গ্রাউন্ডসম্যান জড়িত, সুইপার জড়িত, ক্লিনার জড়িত। ওদেরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এজন্য আমরা ভাগ ভাগ করে প্ল্যানগুলো করে রেখেছি। যেটা আমাদেরকে বলবে সেটাই যেন আমরা উপস্থাপন করতে পারি।’

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD