Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ছোট কন্যার নাম জানালেন সাকিব

May 2, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
যুক্তরাষ্ট্রে আইসোলেশন শেষে পরিবারের কাছে সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

খুশির খবরটা আগেই পেয়েছেন সবাই। তবে জানা হচ্ছিল না তার ছোট কন্যার নাম। ভক্তদের সেই প্রতীক্ষার অবসান হলো। শনিবার কন্যার নাম জানালেন সাকিব আল হাসান। আলাইনা হাসান অব্রির ছোট বোনের নাম- ইরাম হাসান। ইরাম আরবী শব্দ যার মানে জান্নাত।

সব মিলিয়ে করোনাভাইরাসের এই সময়টাতে পরিবারে খুশির উপলক্ষ্য থাকছে সাকিবের। গত শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেলে জন্ম নেয় সাকিবের দ্বিতীয় কন্যা। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে এসেছে নতুন এক অতিথি।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সেই কন্যার নাম ঘোষণা করতে গিয়ে শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব আল হাসান জানালেন, ‘শুক্রবার ২৪ এপ্রিল, প্রথম রমজানে ফজরের সময়ে আমাদের ঘরে এসেছে আরেকটি কন্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আরেকটি উপহার। আমরা ওর নাম রেখেছি ইরাম হাসান। ইরাম মানে জান্নাত। কারণ ও সত্যিই স্বর্গের এক টুকরো আলহামদুলিল্লাহ!’

সেই ২০১২ সালের স্মরণীয় একদিন ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সংসার শুরু হয় সাকিবের। তারপর ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় প্রথম কন্যা আলাইনা। এবার তাদের ঘরে এসেছে আরেক অতিথি।

অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে যান সাকিব। অবশ্য করোনা সংক্রমণের সময়ে সরাসরি পরিবারের কাছে না গিয়ে নিয়ম মেনে হোটেলে টানা ১৪ দিন স্বেচ্ছা-অন্তরণে থাকেন সাকিব। এরপর স্বেচ্ছা-অন্তরণের পরীক্ষা শেষ চলে যান পরিবারের কাছে।

সাকিব আল হাসান ফেসবুকে খবরটির সঙ্গে আপলোড করেছেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে ইরাম হাসানের পায়ের ছাপ। জন্মসনদে লেখা- নাম ইরাম হাসান। মা- উম্মে রোমান আহমেদ। বাবা- সাকিব আল হাসান সন্তান জন্মের তারিখ- ২৪ এপ্রিল ভোর ৫টা ৮ মিনিটে।

ভক্তরা পোষ্টে ফের অভিনন্দন জানাচ্ছেন সাকিব-শিশিরকে।

Related Posts

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD