Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নেতৃত্বের বিদায়ী ঘোষণায় যা বললেন মাশরাফি

March 5, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অধিনায়কত্ব নিয়ে একদমই ভাবছি না : মাশরাফি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সব গুঞ্জনের সমাপ্তি টেনে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। গতবছর বিশ্বকাপ খেলেই দূরে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের। ফিরে খেলছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। শুক্রবার এই সিরিজের শেষ ম্যাচটি খেলেই শেষ হবে অধিনায়ক মাশরাফি অধ্যায়।

বৃহস্পতিবার অধিনায়কত্বের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী মাশরাফি। যিনি দেশের ইতিহাসে সবচেয়ে সফলতম ওয়ানডে অধিনায়ক।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার লিখিত ঘোষণাটি পড়ে শুনিয়েছেন মাশরাফি। তার সেই বক্তব্য হুবহু তুলে ধরা হলো এখানে-

‘কালকে আমার শেষ ম্যাচ, অধিনায়ক হিসেবে। আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার সঙ্গে যত ক্রিকেটার খেলেছে, সবাইকে। আমি নিশ্চিত প্রক্রিয়াটা এত সহজ ছিল না, শেষ পাঁচ-ছয় বছরের যে-ই সফর ছিল। আমি ধন্যবাদ জানাই, টিম ম্যানেজমেন্টে যাঁরা ছিল, যাদের অধীনে আমি অধিনায়কত্ব করেছি। তাঁরা সবাই আমাকে সহযোগিতা করেছে।

হাথুরুসিংহে দিয়ে শুরু হয়েছিল, তার আগেও পেয়েছিলাম অধিনায়কত্ব। কিন্তু চোটের কারণে করতে পারিনি। মূলত শুরু হয় হাথুরুসিংহে দিয়ে। খালেদ মাহমুদ, স্টিভ রোডস ও ডমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। নির্বাচক, কর্মকর্তা যাঁরা আছেন, প্রত্যেক বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে যাঁরাই ক্রিকেট বোর্ডে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই সহযোগিতার জন্য।

আমি ধন্যবাদ জানাই আপনারা যাঁরা আছেন, মিডিয়ায়। অত্যন্ত সহযোগিতা করেছেন। সবশেষে বাংলাদেশ ক্রিকেটের সমর্থক যাঁরা আছেন, আপনারাই ক্রিকেটের প্রাণ। আপনাদের সমর্থন ছাড়া এত দূর আসা সম্ভব ছিল না। আপনাদের সবাইকে ধন্যবাদ।

আমি আজ বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের তৃতীয় ম্যাচ অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে অবশ্যই চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে। পরবর্তী অধিনায়কের জন্য আমার শুভকামনা থাকবে। আমার বিশ্বাস সে বাংলাদেশ দলকে পরের ধাপে নিয়ে যাবে। যদি আমি দলে থাকি আমার যে অভিজ্ঞতা, আমার ভেতরে যতটুকু আছে, চেষ্টা থাকবে ততটুকু দেওয়ার। ধন্যবাদ সবাইকে।’

Previous Post

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি

Next Post

Mashrafee steps down as ODI captain

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

1
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

1
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
Next Post
Mashrafee steps down as ODI captain

Mashrafee steps down as ODI captain

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
1

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
1

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD