Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা দলেও সাকিব

December 27, 2019
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দিন দুয়েক আগেই তার নামটা উঠে এসেছিল উইজডেনে। ক্রিকেটের বাইবেল খ্যাত এই সাময়িকীর দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পান সাকিব আল হাসান। এবার নতুন এক কীর্তি যোগ হলে তার নামের পাশে। কেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশেও আছেন সাকিব।

জুয়াড়িদের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য এখন নিষিদ্ধ বাংলাদেশের এই অলরাউন্ডার।

সাকিবকে দলে রেখে সিএ জানাল, ‘ধারাবাহিক পারফরম্যান্সই দশকসেরা একাদশে জায়গা করে দিয়েছে সাকিবকে। এই দশকে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার। একাদশের অন্য ব্যাটসম্যানদের মতো মারমুখী নন সাকিব, তবে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন। বাঁহাতি স্পিনে খুবই কার্যকর তিনি। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন এই অলরাউন্ডার। একারণে তাকে রাখা হল ওয়ানডে দলে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশে সুযোগ না পেলেও বিবেচনায় ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। ধোনির কারণে উইকেটরক্ষক হিসেবে জায়গা পাননি তিনি। সিএ লিখেছে, ‘উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে তার (মুশফিক) মূল্যের স্বীকৃতি দিতেই হবে। ব্যাট হাতে তার গড় ৪০-এর বেশি।’

সিএ’র দশকসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। ওপেনার রোহিত শর্মা ও হাশিম আমলা। তারপরই বিরাট কোহলি। স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে আফগানিস্তানের রশিদ খান। পেসে- অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে দল-
রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গা।

Previous Post

টেনিসে ফিরছেন সানিয়া

Next Post

দাপটে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

6
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
দাপটে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

দাপটে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
7

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD