Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্টে মুমিনুল, টি-টুয়েন্টিতে অধিনায়ক রিয়াদ

October 29, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
টেস্টে মুমিনুল, টি-টুয়েন্টিতে অধিনায়ক রিয়াদ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একবছরের নিষেধাজ্ঞায় ভারত সফর শেষ সাকিব আল হাসানের। এমন কী আসছে বছর টি-টুয়েন্টি বিশ্বকাপটাও মিস করবেন সাকিব। এ কারণেই ভারত সফরে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিবের বিকল্প খুঁজে নিয়েছে বিসিবি। তার পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। টি-টুয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে সিরিজের জন্য এই দ্বায়িত্ব পেলেন মুমিনুল ও রিয়াদ।

জাতীয় দলের নেতৃত্ব না দেওয়া মুমিনুলকে দায়িত্ব দেওয়ার কথা জানান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘দেখুন, টেস্টে মুমিনুলের পারফরম্যান্স ভালো। সম্প্রতি ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও ভারত সফরে নেতৃত্ব দিয়েছে সে, ভালো করেছে সেখানে। এছাড়াও আমরা ভবিষ্যতের দিকেও তাকিয়েছি।’

টি-টুয়েন্টিতে আগেও অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। গত বছর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ ও শ্রীলঙ্কায় ট্রাই-নেশন সিরিজে দলের নেতৃত্ব দেন তিনি।

৩ নভেম্বর দিল্লীতে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের ভারত সফর। পরের দুটি টি-টুয়েন্টি ম্যাচ হবে ৭ ও ১০ নভেম্বর রাজকোট ও নাগপুরে।

১৪ নভেম্বর ইন্দোরে গড়াবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু বাংলাদেশ-ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট।

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী ও এবাদত হোসেন।

Previous Post

সাকিবের পাশে আছে বিসিবি

Next Post

এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি

এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD